মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বিএডিসিতে প্রভাবশালী পিডি আবীরের অঘোষিত ক্যাশিয়ার কামরুজ্জামানের সিন্ডিকেট- ভোক্তা অধিকার আইনের তোয়াক্কা না করেই চলছে বাজারজুড়ে রঙিন আলোর ব্যবহার- ভারপ্রাপ্ত মহামান্য রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন- সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একেই পরিবারের তিন সদস্য নিহত – পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক। রাশিয়ান হাউস ইন ঢাকায় সোভিয়েত ও রাশিয়ান অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (SAAB) ১৪তম কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত- বাংলাদেশের সামুদ্রিক ও বন্দর খাতে নতুন অধ্যায়ের সূচনা হলো- দক্ষিণ কেরানীগঞ্জে মাদকবিরোধী অবস্থানকে কেন্দ্র করে ভাঙচুরের অভিযোগ, অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য প্রস্ততি নির্বাচন কমিশন ( ইসি )। ব্রাজিলের হতাশার রেকর্ড- ৫ আগস্টের অর্জন কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয় : প্রধানমন্ত্রী তারেক রহমান এক লাখ শিক্ষক নতুন নিয়োগ দেবে সরকার । রাশিয়ান হাউস ইন ঢাকায় অর্ধ-বার্ষিক সংবাদ সম্মেলন- ১০০০ ও ৫০০ টাকার নোট ২ মাসের মধ্যে জমা নেওয়ার দাবি । ট্যুরিস্ট ভিসা চালু করলো ভারত আগামী ২৮ জুন থেকে, নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: যে ৬ জেলায় মোতায়েন হচ্ছে সেনা। রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৪ গোপালগঞ্জে বিদ্যুৎ সংকট চরমে, রেকর্ড লোডশেডিং, বিপাকে গ্রাহকরা- গোপালগঞ্জের মুকসুদপুরের স্কুল ও কলেজ শিক্ষার্থীর বাস ভাড়া মাত্র ৫ টাকা। মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ নিহত সংখ্যাটি পুরোপুরি অতিরঞ্জিত কি । ফরিদপুরের ভাঙ্গায় বিয়ে বাড়িতে খাবার কম দেওয়া নিয়ে সংঘর্ষ। বাংলাদেশ-ভারত সীমান্তে পুশইন ইস্যুতে দিল্লির বৈঠকে কঠোর বার্তা দেবে বিজিবি। গোপালগঞ্জে মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নে মাদক বিরোধী মানববন্ধন। গোপালগঞ্জে বজ্রপাতে নিহত এক জন। হামের ছোবল, ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু । প্রধানমন্ত্রীর গাড়ি বহরের সামনে আসায় এক ব্যক্তি আটক। প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানালেন,পররাষ্ট্রমন্ত্রী ড.খলিলুর রহমানকে। ফরিদপুরে বিদেশি পিস্তল উদ্ধার জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল ৭:৩০ টায় ৮ ঘণ্টায় সরবে প্রথম দিনের কোরবানির বর্জ্য: এলজিআরডি প্রতিমন্ত্রী। সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স-স্বরাষ্ট্রমন্ত্রী  ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২ । ড. ইউনূস ও সাবেক উপদেষ্টাসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট বিগত ১৭ বছরে দেশের অর্থনীতিকে ফোকলা করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। ফরিদপুরে ছাত্রদলের মোটর শোভাযাত্রা। ছাত্রলীগ নেতার মায়ের ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে রাখতে বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে ‘মিথ্যা অভিযোগ- গোপালগঞ্জে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা ফরিদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মবার্ষিকী পালন । জাপানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতার মতবিনিময়- প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি’ (নিকার)-এর ১২০তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর প্রেসক্লাবে বিএনপি নেতার সংবাদ সম্মেলন অবশেষে চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা ৬ মে থেকে. রংপুরে জলবায়ু ও জেন্ডার ন্যায্যতা নিয়ে অ্যাডভোকেসি সংলাপের আয়োজন করে WEAVE Bangladesh. ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত: নতুন কর্মসূচি ঘোষণা মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ- ফরিদপুরে খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা ট্রাম্পের ফরিদপুরে মানব পাচার ও প্রতারণার বিরুদ্ধে মানববন্ধন। ফরিদপুরে জেলায় গত ২৪ ঘণ্টায় হামে নতুন ৩৬ জন আক্রান্ত । ফরিদপুর ‌‌জেলার আলফাডাঙ্গা কুরআন অবমাননার প্রতিবাদে মানববন্ধন , নারী দিবস ও বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ঢাকায় SAAB ও রাশিয়ান হাউসের আয়োজনে পিঠা উৎসব-

newspostbd24.com

পার্বত্য চট্টগ্রামের সার্কেল প্রথার আড়ালে বঞ্চনা ও সাম্প্রদায়িকতা

পার্বত্য চট্টগ্রামের সার্কেল প্রথার আড়ালে বঞ্চনা ও সাম্প্রদায়িকতা

ফাইল ছবি

প্রবাদ আছে “ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার”। কালের বিবর্তনে প্রবাদটির বাস্তব রূপ এখন পার্বত্য চট্টগ্রামের তিন স্ব-ঘোষিত রাজার বেলায়। এরা নিজেরা নিজেদেরকে রাজা বললেও আইন অনুযায়ী এদের প্রকৃত পদের নাম ‘সার্কেল চিফ’। বৃটিশ শাসনামলে চিটাগাং হিল ট্রাক্টস রেগুলেশন ১৯০০ আইন বা চিটাগাং হিল ট্রাক্টস ম্যানুয়েল এর ক্ষমতাবলে এই পদের সৃষ্টি হয়। দূর্গম পাহাড়ি এলাকা হওয়ায় খাজনা আদায়ের সুবিধার জন্য এবং চাকমা বিদ্রোহ দমনের লক্ষ্যে পার্বত্য চট্টগ্রামকে তিনটি সার্কেল বা অঞ্চলে বিভক্ত করে তারা। চাকমা সার্কেল চিফের অধীনে রাঙামাটি, বোমাং সার্কেল বান্দরবানে আর মং সার্কেলের অধীনে খাগড়াছড়ি জেলাকে দায়িত্ব দেয়া হয়। সেই থেকে চালু হয় সার্কেল প্রথা। সেই থেকে ব্রিটিশ আমল, পাকিস্তান আমল ও বাংলাদেশ আমলে তারা সার্কেল চিফ নামেই অভিহিত হয়ে আসছে। শান্তিচুক্তিতেও তাদের সার্কেল চিফই বলা হয়েছে।

তবে নিজ সার্কেলে বসবাসকারী জনগণের কাছে তারা নিজেদেরকে রাজা বলেই পরিচয় দেয়। যা Chittagong Hill Tracts Regulation 1/1900 এর ৩৫ নং আইন এবং অন্যান্য বিদ্যমান আইন অনুযায়ী বিধি সম্মত নয়।

 

১৯৪৭ সালে ব্রিটিশরা এদেশ থেকে চলে যাওয়ার পরেও সার্কেল চিফরা তাদের এই প্রথা চালু রেখেছিলো। সমতলের জমিদার প্রথার সাথে পার্বত্য চট্টগ্রামের সার্কেল প্রথার ভিন্নতা রয়েছে। সমতলের জমিদারদের জমি কেনা বেচার অধিকার থাকলেও সার্কেল চিফদের জমির মালিকানা ছিলো না। ১৯০০ সালের আইন অনুযায়ী পার্বত্য চট্টগ্রামের সকল জমির মালিক সরকারের পক্ষে জেলা প্রশাসক। সার্কেল চিফরা হলো তাদের উপদেষ্টা ও পরামর্শক। পাকিস্তান আমলে জমিদারী অধিগ্রহণ আইন করার পর জমিদারদের অস্তিত্ব বিলুপ্ত হলেও পার্বত্য চট্টগ্রামের সার্কেল প্রথা চালমান রয়েছে। স্থানীয় অধিবাসীদের কাছ থেকে সরকারের পক্ষে ট্যাক্স আদায় করাই তাদের মূল দায়িত্ব। একই সাথে পাহাড়ী জনগোষ্ঠীগুলোর প্রথাগত আইনে সামাজিক বিচার-শালিস করার দায়িত্বও তাদের। উচ্চ শিক্ষিত এবং আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় এর প্রয়োজনীয়তা ফিকে হয়ে এলেও পার্বত্য তিন জেলায় এখনো টিকে আছে এই সার্কেল প্রথা।

প্রতি বছর সার্কেল চীফরা তাদের অধীনস্ত এলাকার অধিবাসীদের কাছ থেকে খাজনা আদায় করে। এর থেকে নামমাত্র একটা অংশ সরকারী কোষাগারে জমা দেয় আর বড় অংশই যায় তাদের ব্যক্তিগত কোষাগারে। নিজেদের কোষাগারকে আর্থিকভাবে হৃষ্টপুষ্ট করার এই বাণিজ্যের কারনেই তারা নানান ধরনের অযুহাত আর আইন দেখিয়ে এই সার্কেল প্রথা চালু রেখেছে।

দেশে প্রচলিত নিয়ম অনুযায়ী জায়গা-জমি ক্রয়-বিক্রয়, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, সরকারী চাকরীতে আবেদনসহ বিভিন্ন ক্ষেত্রে একজন ব্যক্তিকে নাগরিকত্বের সনদ বা স্থায়ী বাসিন্দা সনদ (Permanent Resident Certificate) দাখিল করতে হয়। পার্বত্য চট্টগ্রামের তিন জেলা রাঙামাটি, বান্দরবন এবং খাগড়াছড়ি ছাড়া দেশের অন্য সকল জেলায় এই সনদপত্র সাধারণত সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা পৌর মেয়র বা কাউন্সিলরের কর্তৃক করা হয়ে থাকে। কিন্তু পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোতে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও সার্কেল চিফগণ এই সনদপত্র প্রদান করে থাকেন।

 

সার্কেল চিফগণ যেহেতু উপজাতি সম্প্রদায়ের তাই এক্ষেত্রে উপজাতিরা সহজেই এ সকল সনদপত্র পেলেও পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বাঙালিরা প্রায়শঃই এই সনদপত্র পাওয়ার ক্ষেত্রে বঞ্চিত ও দূর্ভোগের শিকার হচ্ছে। বাঙালিরা সঠিক দলিল বা কাগজপত্র উপস্থাপন করার পরও তাদের দাখিলকৃত দলিল বা কাগজপত্রে ভুল বা অসংগতি রয়েছে বলে উল্লেখ করে সার্কেল চিফগণ কৌশলে বাঙালিদের সনদপত্র প্রদানে বিরত থাকেন। পার্বত্য চট্টগ্রাম থেকে বাঙালি অপসারণ ও বিতাড়ন উপজাতিদের বহু পুরানো বাসনা। বাঙালিদের প্রতি সার্কেল চিফদের এহেন বৈষম্য তারই অন্যতম বহিঃপ্রকাশ।

সার্কেল চিফগণ স্থায়ী বাসিন্দা সনদপত্র প্রদানে যে ফরম ব্যবহার করেন সেখানে তারা নিজেদেরকে রাজা হিসেবে উল্লেখ করেন যা Chittagong Hill Tracts Regulation 1/1900  এর ৩৫ নং আইন অনুযায়ী বিধি সম্মত নয় এ কথা পূর্বেই বলেছি। এছাড়াও, বাংলাদেশ সংবিধানের পঞ্চদশ সংশোধনী মোতাবেক ‘আদিবাসী’ শব্দটি ব্যবহারে নিষেধাজ্ঞা থাকার পরও সার্কেল চিফগণ তাদের সনদপত্রে ‘আদিবাসী’ শব্দটি ব্যবহার করছেন।

বাঙালিরা সনদ আনতে গেলে তাদের সনদ না দিয়ে বলেন যে, সনদপত্রে ‘আদিবাসী’ শব্দটি মুদ্রিত আছে তাই এটি বাঙালিদের জন্য প্রযোজ্য নয়। সার্কেল চিফগণ তাদের সনদপত্রের ফরমে ‘আদিবাসী’ শব্দটি ব্যবহার করে বাংলাদেশ সংবিধানের অবমাননা করছেন।

সম্প্রতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক চিঠিতে সার্কেল চিফদের সনদপত্রের ফরমে সংবিধান পরিপন্থি ‘আদিবাসী’ শব্দটি পরিহার করে সংবিধানে উল্লেখিত ‘উপজাতি’, ‘ক্ষুদ্র জাতিসত্তা’, ‘নৃগোষ্ঠী ও সম্প্রদায়’ শব্দগুলো ব্যবহার করতে বলা হয়েছে। বাংলাদেশ সংবিধান এবং বিভিন্ন সরকারি প্রজ্ঞাপনের নিষেধাজ্ঞা সত্ত্বেও সার্কেল চিফগণ কর্তৃক ‘আদিবাসী’ শব্দের ব্যবহার এবং উপজাতি সংগঠণগুলোর নানান ধরনের আদিবাসি দাবীর তৎপরতার কারণে পার্বত্য চট্টগ্রামের বাঙালি জনগোষ্ঠী সার্কেল চিফগণের সনদপত্রে ‘আদিবাসী’ শব্দের ব্যবহার এবং তাদের সনদপত্র প্রাপ্তির জটিলতার ক্ষেত্রে এই আইনের পূর্ণ বাস্তবায়ন হবার আগ পর্যন্ত স্বস্তি পাচ্ছে না। একই সাথে তারা দাবী করে পার্বত্য চট্টগ্রামের সার্কেল প্রধানদের স্বঘোষিত রাজা দাবী করা নিষিদ্ধ ঘোষণা করতে হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2026 Newspostbd24.com
Design & Developed BY ThemesBazar.Com