বুধবার, ২৯ Jul ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বিএডিসিতে প্রভাবশালী পিডি আবীরের অঘোষিত ক্যাশিয়ার কামরুজ্জামানের সিন্ডিকেট- ভোক্তা অধিকার আইনের তোয়াক্কা না করেই চলছে বাজারজুড়ে রঙিন আলোর ব্যবহার- ভারপ্রাপ্ত মহামান্য রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন- সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একেই পরিবারের তিন সদস্য নিহত – পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক। রাশিয়ান হাউস ইন ঢাকায় সোভিয়েত ও রাশিয়ান অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (SAAB) ১৪তম কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত- বাংলাদেশের সামুদ্রিক ও বন্দর খাতে নতুন অধ্যায়ের সূচনা হলো- দক্ষিণ কেরানীগঞ্জে মাদকবিরোধী অবস্থানকে কেন্দ্র করে ভাঙচুরের অভিযোগ, অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য প্রস্ততি নির্বাচন কমিশন ( ইসি )। ব্রাজিলের হতাশার রেকর্ড- ৫ আগস্টের অর্জন কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয় : প্রধানমন্ত্রী তারেক রহমান এক লাখ শিক্ষক নতুন নিয়োগ দেবে সরকার । রাশিয়ান হাউস ইন ঢাকায় অর্ধ-বার্ষিক সংবাদ সম্মেলন- ১০০০ ও ৫০০ টাকার নোট ২ মাসের মধ্যে জমা নেওয়ার দাবি । ট্যুরিস্ট ভিসা চালু করলো ভারত আগামী ২৮ জুন থেকে, নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: যে ৬ জেলায় মোতায়েন হচ্ছে সেনা। রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৪ গোপালগঞ্জে বিদ্যুৎ সংকট চরমে, রেকর্ড লোডশেডিং, বিপাকে গ্রাহকরা- গোপালগঞ্জের মুকসুদপুরের স্কুল ও কলেজ শিক্ষার্থীর বাস ভাড়া মাত্র ৫ টাকা। মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ নিহত সংখ্যাটি পুরোপুরি অতিরঞ্জিত কি । ফরিদপুরের ভাঙ্গায় বিয়ে বাড়িতে খাবার কম দেওয়া নিয়ে সংঘর্ষ। বাংলাদেশ-ভারত সীমান্তে পুশইন ইস্যুতে দিল্লির বৈঠকে কঠোর বার্তা দেবে বিজিবি। গোপালগঞ্জে মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নে মাদক বিরোধী মানববন্ধন। গোপালগঞ্জে বজ্রপাতে নিহত এক জন। হামের ছোবল, ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু । প্রধানমন্ত্রীর গাড়ি বহরের সামনে আসায় এক ব্যক্তি আটক। প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানালেন,পররাষ্ট্রমন্ত্রী ড.খলিলুর রহমানকে। ফরিদপুরে বিদেশি পিস্তল উদ্ধার জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল ৭:৩০ টায় ৮ ঘণ্টায় সরবে প্রথম দিনের কোরবানির বর্জ্য: এলজিআরডি প্রতিমন্ত্রী। সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স-স্বরাষ্ট্রমন্ত্রী  ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২ । ড. ইউনূস ও সাবেক উপদেষ্টাসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট বিগত ১৭ বছরে দেশের অর্থনীতিকে ফোকলা করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। ফরিদপুরে ছাত্রদলের মোটর শোভাযাত্রা। ছাত্রলীগ নেতার মায়ের ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে রাখতে বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে ‘মিথ্যা অভিযোগ- গোপালগঞ্জে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা ফরিদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মবার্ষিকী পালন । জাপানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতার মতবিনিময়- প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি’ (নিকার)-এর ১২০তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর প্রেসক্লাবে বিএনপি নেতার সংবাদ সম্মেলন অবশেষে চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা ৬ মে থেকে. রংপুরে জলবায়ু ও জেন্ডার ন্যায্যতা নিয়ে অ্যাডভোকেসি সংলাপের আয়োজন করে WEAVE Bangladesh. ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত: নতুন কর্মসূচি ঘোষণা মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ- ফরিদপুরে খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা ট্রাম্পের ফরিদপুরে মানব পাচার ও প্রতারণার বিরুদ্ধে মানববন্ধন। ফরিদপুরে জেলায় গত ২৪ ঘণ্টায় হামে নতুন ৩৬ জন আক্রান্ত । ফরিদপুর ‌‌জেলার আলফাডাঙ্গা কুরআন অবমাননার প্রতিবাদে মানববন্ধন , নারী দিবস ও বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ঢাকায় SAAB ও রাশিয়ান হাউসের আয়োজনে পিঠা উৎসব-

newspostbd24.com

ধানের কাব্যের কবি

ধানের কাব্যের কবি

ফাইল ছবি

কার্তিক মাস শেষ হয়ে এলো প্রায়। অগ্রহায়ণ আসছে। আসছে নবান্নের দিন। বিশ্বজুড়েই হেমন্তকাল বা লেট অটাম কিংবা অটাম (শরৎ) হলো ফসল তোলার ঋতু। ধান উঠছে, ফসল উঠছে। এ মৌসুমকে বলা যায় হারভেস্ট টাইম। ফসল তোলার এই সময়টাতে প্রায় সব দেশেই রয়েছে নানা রকম লোকজ উৎসব। আমাদের দেশেও রয়েছে নবান্ন উদযাপনের সুপ্রাচীন রীতি। ফসল তোলার সময় মানুষ উৎসব করে কারণ শস্য বা ফসল মানুষকে জীবনদান করে, দান করে খাদ্য। মানুষের জীবন হরণ করার জন্য পাথরের মুষল থেকে শুরু করে তীরধনুক, তরোয়াল, বর্শা, কামান, বন্দুক, একে ফর্টিসেভেন, রাইফেল, মেশিনগান, এমনকি আণবিক বোমা অবধি রয়েছে।

বিশ্বের অনেক বড় বড় বিজ্ঞানী ব্যস্ত রয়েছেন অত্যাধুনিক মারণাস্ত্র তৈরির গবেষণায়। যে সময় এ লেখাটি পাঠক পড়ছেন হয়তো সে সময়ের মধ্যেই তৈরি হয়ে যাচ্ছে আরও নতুন কোন অস্ত্র। মানুষকে আরও সুচারুভাবে, নিপুণভাবে যন্ত্রণা দিয়ে ব্যাপকসংখ্যায় কিভাবে হত্যা করা যায় সে নিয়ে কোটি কোটি ডলারের গবেষণা চলছে। রাসায়নিক অস্ত্র, জীবাণু অস্ত্র, পারমাণবিক অস্ত্র সবকিছুই তৈরি হচ্ছে মানুষকে হত্যা করার জন্য। এসব অস্ত্রের আবিষ্কারক বিজ্ঞানীরাও বেশ নামীদামী। তারা নোবেল প্রাইজ পান, কোটি টাকা উপার্জন করেন। মানুষকে হত্যার জন্য আয়োজনকারীরা বিখ্যাত হলেও মানুষকে অনাহার থেকে বাঁচানোর জন্য যে মানুষটি সারা জীবন ব্যয় করেছেন, এখনও গবেষণা করে চলেছেন তার নাম আমরা ক’জনই বা জানি।

‘বিখ্যাত এই মানুষের জীবন যাপন খুবই সাদাসিধে। ১৯৬৪ সালে তিনি বিয়ে করেন তার সহযোগী তং চিকে। স্বামী স্ত্রী দুজনেই তাদের জীবন ব্যয় করেছেন উচ্চ ফলনশীল ধানের গবেষণায়।’

ইউয়ান লং পিং এর নাম উচ্চারণ করলে আমাদের দেশের ক’জন মানুষই বা তাকে চিনবেন! অথচ এই মানুষটির জন্য বিশ্বে অসংখ্য মানুষ বেঁচে গেছে অনাহার থেকে। অসংখ্য কৃষকের মুখে ফুটেছে হাসি। অসংখ্য শিশুর জীবন রক্ষা হয়েছে। সম্প্রতি চীন সফরে গিয়ে হুনান প্রদেশের ধান গবেষণা জাদুঘর দেখে পরিচয় পেলাম ধানের কাব্যের এই কবির। ইউয়ান লং পিং হলেন হাইব্রিড ধানের জনক। হুনান প্রদেশের রাজধানী ছাংশা বিশাল আধুনিক শহর। এখানে রয়েছে নতুন চীনের প্রতিষ্ঠাতা চীনা কমিউনিস্ট পার্টির সভাপতি মাও সে তুং এর স্মৃতিধন্য স্থাপনা। ছাংশা শহরে রয়েছে হাইব্রিড ধানের জনক ইউয়ান লং পিং এবং হাইব্রিড ধান বিষয়ক একটি জাদুঘর। বেশ বড় আকৃতির স্থাপনা।

ইউয়ান লং পিং এর জন্ম ১৯৩০ সালে বেইজিংয়ে। তবে তিনি হুনান প্রদেশে জীবনের দীর্ঘ সময় কাটিয়েছেন। তিনি একজন কৃষিবিদ। ১৯৫৩ সালে হুনানে কৃষিবিজ্ঞানের শিক্ষক হিসেবে তার ক্যারিয়ার শুরু হয়। ষাটের দশকে চীনে ভয়াবহ দুর্ভিক্ষ হয়। অসংখ্য মানুষ এ সময় মৃত্যু বরণ করে। একটু ভাতের জন্য মানুষের হাহাকার দেখে বিপর্যস্ত হয়ে পড়েন মানবদরদী লংপিং। তিনি ধানের ফলন বাড়ানোর সংগ্রামে নেমে পড়েন। তার কাছে মনে হয় বিশ্বে কোন মানুষ যেন অনাহারে মৃত্যুবরণ না করে। এটি নিশ্চিত করতে হলে প্রয়োজন ফসলের ফলন এমনভাবে বাড়ানো যাতে বিশ্ব থেকে খাদ্যশস্যের অভাব দূর হয়।

কোন অত্যাধুনিক ল্যাবরেটরি নয় বরং ছোট্ট একটি কাঠের টেবিল, ছোট একটি ঘর, সাধারণ কয়েকটি বৈজ্ঞানিক সরঞ্জাম এই ছিল তার হাতিয়ার। মাঠে ঘাটে ঘুরে ধানের নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে গবেষণা করে তিনি বের করেন উচ্চ ফলনশীল ধানের সঠিক জাত। দীর্ঘ কয়েক বছরের গবেষণার ফসল নষ্ট হয়ে যায় প্রাকৃতিক দুর্যোগে। তারপরও ভেঙে পড়েননি এই মানুষটি। নিরলস পরিশ্রম করেছেন। সত্তরের দশকে আবিষ্কৃত হয় হাইব্রিড ধান। ১৯৭৯ সাল নাগাদ বিশ্বের অনেক দেশে লংপিং উদ্ভাবিত ধান ফলতে শুরু করে। ওই বছর যুক্তরাষ্ট্রে তার উদ্ভাবিত ধানের চাষ শুরু হয়।

সারা চীনে ফসল উৎপাদনে রীতিমতো বিপ্লব ঘটে যায়। বর্তমানে চীনের ৫০ শতাংশের বেশি ধান ক্ষেতে লংপিং এর হাইব্রিড ধান চাষ হচ্ছে। চীনের মোট ধান উৎপাদনের ৬০ শতাংশই লংপিং এর ‘সুপার রাইস’। ১৯৫০ এর দশকে চীনে যেখানে ৫৬৯ মিলিয়ন টন ধান উৎপাদন হতো সেখানে এখন ১৯৪৭ মিলিয়ন টন ধান উৎপাদিত হচ্ছে। গত বিশ বছরে ৩০০ বিলিয়ন কিলোগ্রাম ধান বেশি উৎপাদন সম্ভব হয়েছে। ৬০ মিলিয়ন মানুষকে খাদ্য জোগানোর জন্য এই উৎপাদন যথেষ্ট।

২০১৪ সালে এক সাক্ষাৎকারে লংপিং বলেন, বিশ্ব থেকে অনাহার দূর করতে হলে জেনিটিকালি মডিফাইড খাদ্য উৎপাদন ছাড়া উপায় নেই।

আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ইউয়ান লংপিংকে হাইব্রিড ধানের জনক হিসেবে স্বীকৃতি দিয়েছে। তিনি এখনও বেঁচে আছেন। জীবদ্দশাতেই তিনি বিপুল সম্মান পেয়েছেন। পেয়েছেন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন সম্মাননা। তিনি ১৯৯১ সালে এফ এ ও( জাতিসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন)-এর প্রধান কনসালটেন্ট ছিলেন। তার কর্মযুদ্ধ নিয়ে স্থাপিত হয়েছে বিশেষ জাদুঘর। এটা কি কম প্রাপ্তি! গুণের সম্মান দেশবাসী তাকে দিয়েছে বলেই সে দেশে আরও গুণীর জন্ম হচ্ছে।

বিখ্যাত এই মানুষের জীবন যাপন খুবই সাদাসিধে। ১৯৬৪ সালে তিনি বিয়ে করেন তার সহযোগী তং চিকে। স্বামী স্ত্রী দুজনেই তাদের জীবন ব্যয় করেছেন উচ্চ ফলনশীল ধানের গবেষণায়। এখনও প্রবীণ ইউয়ান লংপিং তার গবেষণাকে আরও এগিয়ে নিচ্ছেন। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে চাষ হচ্ছে হাইব্রিড ধান। আমেরিকার কৃষি গবেষণা প্রতিষ্ঠানের এক জরিপে দেখা যায় বিশ্বের প্রায় ২০ শতাংশ ধানী জমিতে লংপিং এর সুপার রাইস চাষ হচ্ছে।

নবান্নের মৌসুমে ধানের কাব্যের এই কবির জীবন ও কর্ম নিয়ে কিছু কথা লিখলাম। হয়তো পাঠকের তেমন ভালো লাগবে না। কারণ এতে রোমাঞ্চকর তেমন কিছুই নেই। কিন্তু এই ধরনের কর্মযোগী ও মানবদরদী মানুষের প্রতি যতো শ্রদ্ধাশীল হবো ততো আমরা মানবিকভাবে সমৃদ্ধ হবো।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2026 Newspostbd24.com
Design & Developed BY ThemesBazar.Com