জাতীয় সংসদের স্পিকার জনাব হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এর সহধর্মিণী মিসেস দিলারা হাফিজ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুর স্থানীয় সময় দুপুর ১৩:২৯ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমার মরদেহ আগামীকাল(২৯)মার্চ সন্ধ্যায় বাংলাদেশে নিয়ে আসা হবে।
৩০ মার্চ প্রথম নামাজে জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল ১১:০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে।
পরবর্তীতে বাদ জোহর সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
জানাজা শেষে বনানী সামরিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।
Leave a Reply