২৭শে মার্চ ২০২৬ ফরিদপুরের সালথায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে দুটি পাটের গুদামে আগুন, পুড়ে গেছে পার্ট ও মসুর ডাল । আজ শুক্রবার ( ২৭ শে মার্চ) সকাল আনুমানিক ৮টা ৪০ মিনিটে এই অগ্নিকান্তের ঘটনা ঘটে বলে জানা গেছে। আগুনে বিপুল পরিমাণ পাট ও মসুর ডাল পুড়ে গেছে বলে জানিয়েছেন নজরুল ইসলাম।
সালতা উপজেলার ভাওয়াল ইউনিয়নের সালথা বাজার সংলগ্ন এলাকায় নজরুল ইসলামের পাটের গুদাম এবং মাসুদ মোল্লার মসুর ডালের গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে সালথা ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়দের কাছ থেকে যায়, আগুনে আনুমানিক ৩০০ থেকে ৩৪০ মনেরও বেশি পাট ও মসুর ডাল পুড়ে গেছে। যার বাজার মূল্য প্রায় আনুমানিক ২২ থেকে ২৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
Leave a Reply