শেখ মোহাম্মদ ইকবাল
ফরিদপুরের সালথা উপজেলায় গরিব অসহায় মানুষের মাঝে ঈদ উপহার।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমপির পক্ষ থেকে প্রায় ৮০০ জন অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
আজ বুধবার বিকেল ২টা থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ প্রশংসনীয়।
এতে দুঃস্থ পরিবারের মাঝে ঈদের আনন্দ কিছুটা হলেও বাড়বে বলে তারা আশা প্রকাশ করেন।
Leave a Reply