আগামী ২৮ ফেব্রুয়ারি শনিবার বিকেল ৫টায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে সপরিবারে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার সকালে সচিবালয়ে গিয়ে দলের সেক্রেটারি জেনারেল জনাব মিয়া গোলাম পরওয়ার মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে দাওয়াত প্রদান করেন। মাননীয় প্রধানমন্ত্রী আন্তরিকতার সঙ্গে আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দিয়েছেন।
এছাড়া, আমীরে জামায়াত ও মাননীয় বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান টেলিফোনে আলাপকালে মাননীয় প্রধানমন্ত্রীর সম্মানিত স্ত্রী ও সন্তানসহ সপরিবারে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য অনুরোধ জানান। উভয়ের কাছেই আনুষ্ঠানিক দাওয়াতপত্র পৌঁছে দেওয়া হয়েছে। এসময়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানও আমীরে জামায়াত ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের শরীরের খোঁজ খবর নেন।
Leave a Reply