শেখ মোহাম্মদ ইকবাল
রমজান মাস এলেই লেবুর শরবত ইফতারিতে থাকতেই হবে, যারা প্রতিনিয়ত লেবুর শরবত ইফতারিতে গ্রহণ করেন তাদের কাছে লেবু যেন স্বর্ণের মত।
রমজান মাসের শুরুর সাথে সাথে বাংলাদেশের বাজারে লেবুর দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি বৃদ্ধি পায়।
এবারও কোন ব্যতিক্রম হয়নি আগের মতই বৃদ্ধি পেয়েছে লেবুর দাম।
আজ (১৯ ফেব্রুয়ারি ) গোপালগঞ্জের মুকসুদপুরের গ্রামের বিভিন্ন বাজারে সরেজমিনে গিয়ে দেখা যায় লেবুর দাম আকাশ ছোয়া।
নিম্ন ও মধ্যবিত্তদের কাছে লেবু যেন সোনার হরিণ হয়ে উঠেছে সাধারণ মানুষের হাতের নাগালের বাইরের দাম থাকায় শুধু দুচোখ ভরে দেখেই চলে যেতে হচ্ছে সাধারণ ভোক্তাদের।
বর্তমান বাজার দর ও পরিস্থিতি:
হালি প্রতি দাম মানভেদে প্রতি হালি (৪টি) লেবু ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে ।
বড় আকারের ভালো মানের লেবু অনেক ক্ষেত্রে ১৩০ টাকা হালি দরেও বিক্রি হতে দেখা গেছে
পিস প্রতি দাম: খুচরা বাজারে একটি মাঝারি লেবুর দাম বর্তমানে ২০ থেকে ৩০ টাকা
কিছু এলাকায় একটি বড় লেবুর দাম ৪০ টাকা পর্যন্ত ঠেকেছে, যা এক হালি ডিমের দামের সমান ।
কিছু ব্যবসায়ীরা মূলত রমজানে বাড়তি চাহিদা, উৎপাদন কম থাকা এবং দীর্ঘ সময় বৃষ্টি না হওয়াকে দায়ী করছেন
তবে ক্রেতাদের অভিযোগ, সিন্ডিকেট করে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে
বাজার নিয়ন্ত্রণে সরকারিভাবে বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাজার মনিটরিং ও জরিমানা কার্যক্রম চালানো হচ্ছে।
Leave a Reply