শেখ মোহাম্মদ ইকবাল
শনিবার (৭ ফেব্রুয়ারি) ফরিদপুরের কানাইপুরেদুপুরে দুপুর ১টা থেকে বিকেল ৪টা ৪০ মিনিট পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে লেফটেন্যান্ট কর্নেল মিনহাজের নেতৃত্বে যৌথ বাহিনী এক বিশেষ অভিযান পরিচালনা করে।
ফরিদপুরের কোতোয়ালি থানাধীন কানাইপুর আখ সেন্টার এলাকায় একটি পুকুর থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে।
এ সময় ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় পুকুরের পানি সেচে তল্লাশি চালিয়ে পানির নিচে লুকিয়ে রাখা বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে:-
৪টি পিস্তল ও ১৬ রাউন্ড গুলি,
২টি কাটা পাইপগান ও ২ রাউন্ড গুলি, ৫টি চাইনিজ কুড়াল, ৬৫টি ছোট বড় ছেনদা, ৮টি বল্লম, ৬টি ছোট বড় চাকু, ১০১টি বর্ষার মাথা, ১টি টেটা এবং ৫টি খালি কাঁচের মদের বোতল।
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ যৌথ বাহিনীর ক্যাম্পে নেওয়া হয়েছে।
Leave a Reply