শেখ মোহাম্মদ ইকবাল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফরিদপুর বিভাগীয় জেলার আয়োজনে ফরিদপুরসহ পাঁচ জেলার ১৫টি সংসদীয় আসনে দল মনোনীত প্রার্থীদের সমর্থনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি)ফরিদপুর শহরের রাজেন্দ্র কলেজ মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান ফরিদপুরসহ পাঁচ জেলার ১৫টি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ ঘোষণা করা হবে।পাশাপাশি পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে নদীভাঙন রোধ, কৃষকদের কৃষক কার্ড প্রদান, যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালুর প্রতিশ্রুতি দেন।
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে জনগণ বিএনপিকে বিপুল ভোটে জয়লাভ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।তিনি আরও বলেন, প্রতিটি এলাকায় প্রয়োজনভিত্তিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে এবং নারী ও শিশুদের প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করতে হেলথ কেয়ার টিম গঠন করা হবে।
বক্তব্যে তিনি বর্তমান ও পূর্ববর্তী সরকারের সমালোচনা করে বলেন, উন্নয়নের নামে জনগণকে বিভ্রান্ত করা হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে একটি পক্ষ ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
শেষে দেশ গঠনের শপথ গ্রহণে করতে হবে। একই সাথে আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জাতীয়তাবাদী দল বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান।
ফরিদপুর সহ ৫ টি জেলার বিএনপির সংসদ সদস্য প্রার্থীদের হাতে ধানের শীষে তুলে দেন তিনি এবং
আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদের নির্বাচিত করার জন্য জনগণের সমর্থন ও ভোট প্রত্যাশা করেন।
Leave a Reply