শেখ মোহাম্মাদ ইকবাল
আজ শুক্রবার (২ জানুয়ারি) বেলা দুইটার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে ফরিদপুরবাসীর ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কাজী রিয়াজ,সাবেক সদস্য সচিব সোহেল রানা সহ আরো অনেকে ।
তারা বলেন, অবিলম্বে শহীদ ওসমান হাদীর হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের নিকট দাবি জানান।
তারা আরো বলেন, শহীদ ওসমান হাদী সারা জীবন ইনসাফের কথা বলেছেন , মানুষের ভালো চেয়েছেন আজ তার হত্যাকাণ্ডের বিচারের জন্য আমাদের রাস্তায় দাঁড়াতে হচ্ছে, এটা অনেক লজ্জার।
আগামী ১২ ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে আগে হাদীর হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। তানা হলে আগামীতে আরো বড় ধরনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে সভায় জানানো হয় ।

অনুষ্ঠানের শেষে শহীদ ওসমান হাদির রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
Leave a Reply