ঢাকা প্রতিবেদক।
রাজধানী ঢাকায় হালুয়াঘাট উপজেলার বিভিন্ন পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিদের সামাজিক সংগঠন হালুয়াঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ মার্চ ২০২৬ রাজধানীর কাটাবন মোড়, এলিফ্যান্ট রোডে অবস্থিত চিংড়ি চাইনিজ রেস্টুরেন্টে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হালুয়াঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আলী মোস্তফা। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আমিনুর ইসলাম (রতন)।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা এবং বিশিষ্ট চিত্রশিল্পী সন্তু সাহা। মূল আলোচনা করেন সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কামরুল ইসলাম বেগ।
ইফতার মাহফিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন কবি জালাল উদ্দীন আহমদ, আমিন মোহাম্মদ গ্রুপের নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম (বুলবুল), উপদেষ্টা মণ্ডলীর সদস্য ফয়সল মুস্তাফিজুর রহমান, সাংবাদিক রোকনুজ্জামান অঞ্জন, বিশিষ্ট ব্যবসায়ী আতিকুল ইসলাম আতিক, সহ-সভাপতি আবু হাসনাত তারেক, ব্যারিস্টার আ. স. ম খালিদ ইকবাল নিটুল, সিআইপি জহিরুল হক শামীম, কর কমিশনার কর্নেল কামা, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর দীপঙ্কর রিছিল, ধোবাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি নাজমুল হাসান আকন্দ, হালুয়াঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন নারায়ণগঞ্জের সভাপতি ফেরদৌস আলম ও সাধারণ সম্পাদক রাশেদুল হক রাশেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি কাজল সরকার, সুমন সরকার, উপদেষ্টা মণ্ডলীর সদস্য অমিতাভ পাল ও অ্যাডভোকেট নাজমুল হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সংগঠনের সদস্য, উপদেষ্টা ও বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা হালুয়াঘাট উপজেলার উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং প্রবাসী ও ঢাকায় বসবাসরত হালুয়াঘাটবাসীর মধ্যে সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয় এবং সবাই একসঙ্গে ইফতারে অংশ নেন।
Leave a Reply