মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বিএডিসিতে প্রভাবশালী পিডি আবীরের অঘোষিত ক্যাশিয়ার কামরুজ্জামানের সিন্ডিকেট- ভোক্তা অধিকার আইনের তোয়াক্কা না করেই চলছে বাজারজুড়ে রঙিন আলোর ব্যবহার- ভারপ্রাপ্ত মহামান্য রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন- সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একেই পরিবারের তিন সদস্য নিহত – পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক। রাশিয়ান হাউস ইন ঢাকায় সোভিয়েত ও রাশিয়ান অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (SAAB) ১৪তম কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত- বাংলাদেশের সামুদ্রিক ও বন্দর খাতে নতুন অধ্যায়ের সূচনা হলো- দক্ষিণ কেরানীগঞ্জে মাদকবিরোধী অবস্থানকে কেন্দ্র করে ভাঙচুরের অভিযোগ, অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য প্রস্ততি নির্বাচন কমিশন ( ইসি )। ব্রাজিলের হতাশার রেকর্ড- ৫ আগস্টের অর্জন কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয় : প্রধানমন্ত্রী তারেক রহমান এক লাখ শিক্ষক নতুন নিয়োগ দেবে সরকার । রাশিয়ান হাউস ইন ঢাকায় অর্ধ-বার্ষিক সংবাদ সম্মেলন- ১০০০ ও ৫০০ টাকার নোট ২ মাসের মধ্যে জমা নেওয়ার দাবি । ট্যুরিস্ট ভিসা চালু করলো ভারত আগামী ২৮ জুন থেকে, নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: যে ৬ জেলায় মোতায়েন হচ্ছে সেনা। রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৪ গোপালগঞ্জে বিদ্যুৎ সংকট চরমে, রেকর্ড লোডশেডিং, বিপাকে গ্রাহকরা- গোপালগঞ্জের মুকসুদপুরের স্কুল ও কলেজ শিক্ষার্থীর বাস ভাড়া মাত্র ৫ টাকা। মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ নিহত সংখ্যাটি পুরোপুরি অতিরঞ্জিত কি । ফরিদপুরের ভাঙ্গায় বিয়ে বাড়িতে খাবার কম দেওয়া নিয়ে সংঘর্ষ। বাংলাদেশ-ভারত সীমান্তে পুশইন ইস্যুতে দিল্লির বৈঠকে কঠোর বার্তা দেবে বিজিবি। গোপালগঞ্জে মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নে মাদক বিরোধী মানববন্ধন। গোপালগঞ্জে বজ্রপাতে নিহত এক জন। হামের ছোবল, ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু । প্রধানমন্ত্রীর গাড়ি বহরের সামনে আসায় এক ব্যক্তি আটক। প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানালেন,পররাষ্ট্রমন্ত্রী ড.খলিলুর রহমানকে। ফরিদপুরে বিদেশি পিস্তল উদ্ধার জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল ৭:৩০ টায় ৮ ঘণ্টায় সরবে প্রথম দিনের কোরবানির বর্জ্য: এলজিআরডি প্রতিমন্ত্রী। সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স-স্বরাষ্ট্রমন্ত্রী  ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২ । ড. ইউনূস ও সাবেক উপদেষ্টাসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট বিগত ১৭ বছরে দেশের অর্থনীতিকে ফোকলা করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। ফরিদপুরে ছাত্রদলের মোটর শোভাযাত্রা। ছাত্রলীগ নেতার মায়ের ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে রাখতে বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে ‘মিথ্যা অভিযোগ- গোপালগঞ্জে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা ফরিদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মবার্ষিকী পালন । জাপানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতার মতবিনিময়- প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি’ (নিকার)-এর ১২০তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর প্রেসক্লাবে বিএনপি নেতার সংবাদ সম্মেলন অবশেষে চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা ৬ মে থেকে. রংপুরে জলবায়ু ও জেন্ডার ন্যায্যতা নিয়ে অ্যাডভোকেসি সংলাপের আয়োজন করে WEAVE Bangladesh. ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত: নতুন কর্মসূচি ঘোষণা মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ- ফরিদপুরে খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা ট্রাম্পের ফরিদপুরে মানব পাচার ও প্রতারণার বিরুদ্ধে মানববন্ধন। ফরিদপুরে জেলায় গত ২৪ ঘণ্টায় হামে নতুন ৩৬ জন আক্রান্ত । ফরিদপুর ‌‌জেলার আলফাডাঙ্গা কুরআন অবমাননার প্রতিবাদে মানববন্ধন , নারী দিবস ও বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ঢাকায় SAAB ও রাশিয়ান হাউসের আয়োজনে পিঠা উৎসব-

newspostbd24.com

ক্ষীণতর হচ্ছে সুস্থতার পরিসর

ক্ষীণতর হচ্ছে সুস্থতার পরিসর

ফাইল ছবি

যখন অমর্যাদার মাত্রা জীবনের সব সীমা অতিক্রম করে তখন একান্ত নিজস্বতাটুকুও থাকেনা। তাদের সব গ্রাস করে নেয় চাড়ালরা। সংখ্যালঘুদের একমাত্র আশ্রয় জমি, বাড়ি থেকে উচ্ছেদ করে দেওয়ার চেষ্টা যখন সম্মিলিতভাবে হয় তখন তাদের আর কোনও উপায় থাকে না। তাদের সামনে বেঁচে থাকার অন্য কোনও বিকল্পও থাকেনা। সর্বনাশের এই তীরে আমরা যারা সহমর্মিতা জানাই তারা নিজেরাও আজ আক্রান্ত। এ এক ভয়ংকর খেলা। এই খেলার নিয়ম, সময় ও প্রক্রিয়ার নিয়ন্ত্রক যারা তারা ধর্ম ব্যবসায়ী এবং ‘কল্যাণ রাষ্ট্র’, আবার এইসব অকল্যাণকারীদের জীয়নকাঠি।

অস্থিরতা ছড়াতে যারা সক্রিয় তারা কোন মতামত, কি তাতে বলা হয়েছে তার ধার ধারেনা। শুনেই সবকিছু ধ্বংস করতে পারে। কক্সবাজারের রামু, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের পর রংপুরের তাণ্ডব দেখলাম আমরা। এমন অনেক ঘটনা হর হামেশা ঘটছে। আমাদের দীর্ঘ দিনের প্রচলিত ধারণা, উদারতা ও অসাম্প্রদায়িকতাকে দাঁড়াতেই দিচ্ছেনা একটি চক্র যারা মুখে আবার ইনসাফের বয়ান দেয়। ধর্মের নামে যারা রাজনীতি করছে তাদের নানা পথ, নানা মত। কিন্তু পুরো সমাজকে কলুষিত করতে এরা এখন একত্রিত হয়ে ঝাঁপিয়ে পড়ছে হিন্দুদের উপর, রক্তের খেলায় মেতে উঠতে ব্যবহার করছে ফেসবুককে। আবার যারা এসব ঘটনার নিন্দা করে তাদেরও সমস্বরে আক্রমণ করছে এই সভ্যতা বিরোধী শক্তি।

‘প্রশ্ন উঠে মুষ্টিমেয় বিপথগামী উগ্রপন্থীই কি তবে শাসনপ্রণালীর এজেন্ডা স্থির করে দিবে আর প্রশাসন সে অনুযায়ী চলবে? কিন্তু আমরাতো জানি জনসাধারণের মতপ্রকাশের, ভিন্নমত পোষণের কিংবা শুনবার গণতান্ত্রিক অধিকার রক্ষার সাংবিধানিক দায় নির্বাচিত সরকার পরিচালিত প্রশাসনের।’

অপছন্দের মতামত দমন করার শ্রেষ্ঠ উপায় হলো সেই মত পোষণকারী বা প্রচারকারীকে দমন করা। সবচেযে বড় অস্ত্র অশ্লীল কথা বলে মর্মে আঘাত করা। চাপটা এমন যে, যারা কথা বলার তারা হঠাৎই চুপ হয়ে যায়। নয়তো তার বিরুদ্ধে কেউ লেগে যাবে, তাকে ধর্মীয়ভাবে আঘাতের চেষ্টা হবে।

অসহিষ্ণুতা আমাদের দেশে পুরনো এবং পরিচিত ব্যাধি। যখনই কেউ বেচাল কথাবার্তা বলেছেন বা ক্ষমতাবানদের পক্ষে অস্বস্তিকর কোন কাজ করেছেন, বরাবর এবং বারবার তাদের দমনের ব্যবস্থা হয়েছে। গণতান্ত্রিক, খোলামেলা যুক্তির পরিসর সবসময় কাম্য। কিন্তু দুর্ভাগ্যবশত, সেই পরিসরটা এ দেশে প্রায় সর্বত্রই সঙ্কুচিত হয়ে আসছে।

এরা আক্রমণ করে, এরা উস্কানি দেয়, এরাই আবার ঘটনা ঘটে যাওয়ার পর বিবৃতি দিয়ে নিন্দা করে, বলার চেষ্টা করে সংখ্যালঘুরা আমানত। কিন্তু এই আমানতের খেয়ানতে তারাই সামনের কাতারের সৈনিক। তারা শান্তি চায় না, প্রগতি চায় না। চায় অবস্থা উত্তরোত্তর খারাপ হোক, অশান্ততর হোক। এই মরণখেলায় কে হারে কে জেতে সে প্রশ্ন নেই। শুধু একটা কথা ঠিক, মরণখেলার উন্মাদনার চোটে ক্রমেই ক্ষীণ থেকে ক্ষীণতর হচ্ছে আমাদের সুস্থতার পরিসর।

অসংবেদী প্রতিক্রিয়ার ছায়া পড়ছে সবখানে। কোন কথা কারো জন্য অস্বস্তিকর হতেই পারে। কিন্তু ব্যক্তি আর গোষ্ঠীকে টার্গেট করে হেনস্তা করার মাঝে অসহনশীলতার সংস্কৃতির গন্ধ পাওয়া যায়। এই বাংলাদেশ থেকে লেখকদের এক সময় উন্মত্ততা দেখিয়ে বিদায় করা হতো। কিছুদিন চললো লেখক ব্লগারদের জবাই করা। লেখার জবাব লেখা দিয়ে দেয়া হয়নি। প্রয়োগ হয়েছে গায়ের জোর। কায়েমি স্বার্থান্বেষী মৌলবাদী ও রাজনীতিকদের সংগঠিত চক্রান্ত শুরু হয় যেকোন আলোকিত মানুষের বিরুদ্ধে যখন তখন। সমস্যা হলো, মৌলবাদি এই চক্রান্তের জালে পা দেয় উদারপন্থি দল, গোষ্ঠী এবং ব্যক্তিও।

প্রশ্ন উঠে মুষ্টিমেয় বিপথগামী উগ্রপন্থীই কি তবে শাসনপ্রণালীর এজেন্ডা স্থির করে দিবে আর প্রশাসন সে অনুযায়ী চলবে? কিন্তু আমরাতো জানি জনসাধারণের মতপ্রকাশের, ভিন্নমত পোষণের কিংবা শুনবার গণতান্ত্রিক অধিকার রক্ষার সাংবিধানিক দায় নির্বাচিত সরকার পরিচালিত প্রশাসনের। আমাদের আসলে ঠিক করা প্রয়োজন- দেশ গণতন্ত্রে স্থিত থাকবে, না যূথবদ্ধ অন্যায়ের নিকট আত্মসমর্পণ করবে? সরকার কি বুঝতে পারছে এই গোষ্ঠীর কাছে আত্মসমর্পণ মানে সর্বনাশের পথে হেঁটে যাওয়া?

আমাদের দেশের ধর্মান্ধ গোষ্ঠীটি উগ্র। এদের সাথে যোগ দিয়েছে একটা শিক্ষিত শ্রেণি যারা মুখে বড় পরিসরের কথা বললেও কাজে উল্টোটা করে। ক্ষমতা নিরঙ্কুশ করতে এরা চায় নিজেদের ‘মানুষ’, যারা তার হয়ে কাজ করবে। এই দর্শন চায় প্রশ্নহীন আনুগত্য। আর সেই চাহিদা না মিটলেই অসহিষ্ণুতা প্রকট হয়। তারা গালির বন্যা বইয়ে দেয় কারো দেয়ালে গিয়ে। তবুও শান্তির স্বার্থে নির্ভেজাল অন্যায়ের সামনে মৌন অবলম্বন করেই থাকতে হচ্ছে ভদ্র আত্মাদের।

এই গোষ্ঠী ধর্মের সঙ্গে আমাদের সংস্কৃতির বিরোধ তৈরি করতে চায়। যুদ্ধাপরাধের বিচারের প্রশ্নে দেশে যেভাবে বিরোধিতা হয়েছে, সন্ত্রাস, জঙ্গিবাদ আর সহিংসতা ছড়ানো হয়েছে সেগুলো ছিল জাতীয় স্বার্থ বিরোধী। একাত্তরের পরাজিত ঘাতক শক্তিই এই নব্য ধর্মীয় বুদ্ধিজীবী শ্রেণিকে লালন পালন করছে। এদের কেউ কেউ এক সময় প্রগতির রাজনীতি করেছে, কিন্তু অর্থের কাছে নিজেকে সঁপে চরম প্রতিক্রিয়াশীল হয়েছে। রাষ্ট্র হিসেবে বাংলাদেশের সামনে এরা বড় চ্যালেঞ্জ। অভীষ্ট অর্জনে সরকারকে প্রগতিশীলদের আরও কাছে টানতে হবে, বলার ও ভাবার স্বাধীনতা নিশ্চিত করতে আরও উদ্যোগ নিতে হবে। কিন্তু উল্টোটাই বেশি লক্ষ্যণীয়। সরকারকে মনে রাখতে হবে উগ্রবাদীদের তোষণ করার নীতি বা কৌশল কোনও মঙ্গল বয়ে আনবে না। উগ্রবাদীদের ঔদ্ধত্যই কেবল বাড়বে, ঘটবে আরও রংপুর ও ব্রাহ্মণবাড়িয়ার মতো ঘটনা।

সাধারণ মানুষের প্রত্যাশায় স্বাধীনতার রাজনীতিই আসল রাজনীতি। যেখানে মুক্তিযুদ্ধের চেতনার বিরোধিতা সেখানেই ভেদাভেদ ভুলে একটি সর্বমানুষের মিলনক্ষেত্র তৈরি করতে হবে, একত্রিত হতে হবে। ওদের তোষণ করে শাসক গোষ্ঠীর বর্তমান ও আগামী কোনটাই নিশ্চিত করা যাবেনা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2026 Newspostbd24.com
Design & Developed BY ThemesBazar.Com