মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বিএডিসিতে প্রভাবশালী পিডি আবীরের অঘোষিত ক্যাশিয়ার কামরুজ্জামানের সিন্ডিকেট- ভোক্তা অধিকার আইনের তোয়াক্কা না করেই চলছে বাজারজুড়ে রঙিন আলোর ব্যবহার- ভারপ্রাপ্ত মহামান্য রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন- সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একেই পরিবারের তিন সদস্য নিহত – পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক। রাশিয়ান হাউস ইন ঢাকায় সোভিয়েত ও রাশিয়ান অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (SAAB) ১৪তম কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত- বাংলাদেশের সামুদ্রিক ও বন্দর খাতে নতুন অধ্যায়ের সূচনা হলো- দক্ষিণ কেরানীগঞ্জে মাদকবিরোধী অবস্থানকে কেন্দ্র করে ভাঙচুরের অভিযোগ, অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য প্রস্ততি নির্বাচন কমিশন ( ইসি )। ব্রাজিলের হতাশার রেকর্ড- ৫ আগস্টের অর্জন কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয় : প্রধানমন্ত্রী তারেক রহমান এক লাখ শিক্ষক নতুন নিয়োগ দেবে সরকার । রাশিয়ান হাউস ইন ঢাকায় অর্ধ-বার্ষিক সংবাদ সম্মেলন- ১০০০ ও ৫০০ টাকার নোট ২ মাসের মধ্যে জমা নেওয়ার দাবি । ট্যুরিস্ট ভিসা চালু করলো ভারত আগামী ২৮ জুন থেকে, নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: যে ৬ জেলায় মোতায়েন হচ্ছে সেনা। রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৪ গোপালগঞ্জে বিদ্যুৎ সংকট চরমে, রেকর্ড লোডশেডিং, বিপাকে গ্রাহকরা- গোপালগঞ্জের মুকসুদপুরের স্কুল ও কলেজ শিক্ষার্থীর বাস ভাড়া মাত্র ৫ টাকা। মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ নিহত সংখ্যাটি পুরোপুরি অতিরঞ্জিত কি । ফরিদপুরের ভাঙ্গায় বিয়ে বাড়িতে খাবার কম দেওয়া নিয়ে সংঘর্ষ। বাংলাদেশ-ভারত সীমান্তে পুশইন ইস্যুতে দিল্লির বৈঠকে কঠোর বার্তা দেবে বিজিবি। গোপালগঞ্জে মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নে মাদক বিরোধী মানববন্ধন। গোপালগঞ্জে বজ্রপাতে নিহত এক জন। হামের ছোবল, ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু । প্রধানমন্ত্রীর গাড়ি বহরের সামনে আসায় এক ব্যক্তি আটক। প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানালেন,পররাষ্ট্রমন্ত্রী ড.খলিলুর রহমানকে। ফরিদপুরে বিদেশি পিস্তল উদ্ধার জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল ৭:৩০ টায় ৮ ঘণ্টায় সরবে প্রথম দিনের কোরবানির বর্জ্য: এলজিআরডি প্রতিমন্ত্রী। সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স-স্বরাষ্ট্রমন্ত্রী  ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২ । ড. ইউনূস ও সাবেক উপদেষ্টাসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট বিগত ১৭ বছরে দেশের অর্থনীতিকে ফোকলা করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। ফরিদপুরে ছাত্রদলের মোটর শোভাযাত্রা। ছাত্রলীগ নেতার মায়ের ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে রাখতে বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে ‘মিথ্যা অভিযোগ- গোপালগঞ্জে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা ফরিদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মবার্ষিকী পালন । জাপানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতার মতবিনিময়- প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি’ (নিকার)-এর ১২০তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর প্রেসক্লাবে বিএনপি নেতার সংবাদ সম্মেলন অবশেষে চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা ৬ মে থেকে. রংপুরে জলবায়ু ও জেন্ডার ন্যায্যতা নিয়ে অ্যাডভোকেসি সংলাপের আয়োজন করে WEAVE Bangladesh. ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত: নতুন কর্মসূচি ঘোষণা মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ- ফরিদপুরে খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা ট্রাম্পের ফরিদপুরে মানব পাচার ও প্রতারণার বিরুদ্ধে মানববন্ধন। ফরিদপুরে জেলায় গত ২৪ ঘণ্টায় হামে নতুন ৩৬ জন আক্রান্ত । ফরিদপুর ‌‌জেলার আলফাডাঙ্গা কুরআন অবমাননার প্রতিবাদে মানববন্ধন , নারী দিবস ও বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ঢাকায় SAAB ও রাশিয়ান হাউসের আয়োজনে পিঠা উৎসব-

newspostbd24.com

পেশার দ্বন্দ্ব

পেশার দ্বন্দ্ব

ফাইল ছবি

পেশা নিয়ে সম্মান-অসম্মানের ধারণা সমাজে বহুযুগ থেকে চর্চিত। শিশুকালেই আমাদের বলা হয়ে থাকে যেভাবেই হোক ডাক্তার, ইঞ্জিনিয়ার, লইয়ার, ব্যাংকার, মিলিটারি কিংবা পুলিশ অফিসারের মতো সম্মানজনক পেশায় নিয়োজিত হতে হবে। অর্থাৎ অন্য পেশাগুলো যে অসম্মানের সুস্পষ্টভাবে সেই ধারণাই দেন অভিভাবকরা।

সমাজ বিশ্লেষকরা বলছেন বিভেদ, বিদ্বেষ, ঘৃণা ও শ্রেণি বৈষম্যের একটি প্রধান কারণ পেশা বিষয়ক প্রচলিত এই ধারণা। এর ফলে বড় হয়ে কেউ নিজেকে সম্মানজনক পেশার লোক ভেবে অহংকারী হয়। আর কেউবা নিজের পেশাকে অসম্মানজনক ভেবে হীনম্মন্যতায় ভোগে। অহংকারীরা কারণ-অকারণে অন্যদের তুচ্ছজ্ঞান করেন আর হীনম্মন্যতার শিকার মানুষগুলো সারাজীবন জড়ো পদার্থের মতো বাঁচেন। যেমন চিকিৎসায় অবহেলার কথা আসলেই কিছু ডাক্তার নাখোশ হন। মানবিক চিন্তা বিসর্জন দিয়ে কর্মবিরতি ডেকে বসেন। রোগীকে জিম্মি করে দাবিও আদায় করেন।

‘আপনি একজন কাস্টমস অফিসার বা যে কোন অফিসের একজন অফিসার। আপনি দু’হাতে ঘুষ খান। মানুষ কি আপনাকে সম্মান করবে? ডাকাতের সামনে কেউ যদি হাতজোড় করে দাঁড়ায়, কেউ কি বলবে যে-সে ডাকাতকে সম্মান করছে?’

সংবাদকর্মী হিসেবে এসব ঘটনা পাঠকের কাছে তুলে ধরা আমার দায়িত্ব। আমি চেষ্টা করি শতভাগ নিরপেক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে বর্ণনা করতে। এক্ষেত্রে রোগী বা তার স্বজনদের ভুল-ত্রুটিও আড়ালে থাকে না। কিন্তু রিপোর্ট ছাপা হলেই আমাকে বাঁকা চোখে দেখা হয়। আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন আসে। কেস না বুঝে রিপোর্ট করার অভিযোগও করেন। দম্ভ নিয়ে অনেক ডাক্তারকেই তখন বলতে শুনি আরে তিনি তো বকলম সাংবাদিক। বিশেষ সুবিধা করতে না পেরে পিছে লেগেছে। পেশা নিয়ে অহংবোধে শিক্ষকরাও কম যান না। বিশ্ববিদ্যালয়ে নিয়োগে অনিয়ম, প্রশ্নপত্র ফাঁস, শিক্ষার্থীকে যৌন হয়রানি, দলাদলি, গবেষণা কর্মে কাট-কপি, মারামারি-হাতাহাতিসহ নানাবিধ অনিয়ম-অনাচারের কথা বললে তাদের অনেকে একরকম তেড়ে আসেন।

সাংবাদিকতার এথিক্স নিয়ে নতুন করে পাঠ দেন। এসব নিউজ করার কী আছে এমন দাবিও করেন। মনে মনে যে গালমন্দ করেন তা আর বলার অবকাশ রাখে না। বিশেষ বিশেষ পেশার মানুষ তো আরো একধাপ এগিয়ে। অনিয়মের কথা আসলে প্রতিশোধ নেয়ার সংকল্পে তারা দাঁতের মাড়ি শক্ত করে রাখেন। সুযোগ বুঝে পেটে লাথি মারতেও কুণ্ঠিত হন না। বড় হাতের ইশারায় চুটকিতে এই নগণ্য কাজ সেরে ফেলেন। পরে আলোআঁধারে চিয়ার্স ধ্বনিতে তৃপ্তির ঢেকুর তুলে বাতাসে মিলিয়ে দেন।

সাংবাদিকরা যে ধোয়া তুলসি পাতা এমনটা দাবি করছি না। মাটিতে পা পড়ে না এমন জার্নালিস্টের সংখ্যা নেহাতি কম না। তেলবাজিতে বিশেষ দক্ষতায় অনেকে যে আঙ্গুল ফুলে বট গাছ (কলা গাছে পোসায় না) বনে গেছেন তার প্রমাণ ঢের। তবে এটাও সত্যি যে বর্তমান প্রেক্ষাপটে জবাবদিহিতার জায়গায় গণমাধ্যম বা সংবাদকর্মীর যে ভূমিকা তা অন্য যে কোন প্রাতিষ্ঠানিক কাঠামো বা ব্যক্তির তুলনায় অগ্রগণ্য। আপনি ভাবতেই পারেন সুযোগ পেয়ে নিজ পেশার গুণকীর্তন করছি। আমি সেটা অস্বীকারও করতে চাই না। তবে আমার দাবি একটু ভেবে দেখার আহ্বান জানাতে চাই। সমাজে একই পেশার মানুষের মাঝে আবার কতো বৈষম্য বিদ্যমান। যেমন বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে আমরা যে নজরে দেখি স্কুল শিক্ষককে সেভাবে মূল্যায়ন করি না। কিংবা মূল ধারার সাংবাদিকে আমারা যতটা গুরুত্ব দিই মফস্বলের সাংবাদিকে পাত্তাই দিই না। অথচ কমবেশি সাবাই জানি জেলার সংবাদদাতারাই গণমাধ্যমের প্রাণ। এক্ষেত্রে যার বৈভব যত বেশি তার সাফল্য তত ঈর্ষণীয়।

স্কুল শিক্ষকদের বেলাতেও তাই। যতদিন আপনি প্রাইমারি মাস্টারদের যথাযথ মর্যাদা-মূল্যায়ন করতে ব্যর্থ হবেন ততদিন আপনি উন্নত জাতির তকমাও পাবেন না। সহজ শর্তে উন্নত রাষ্ট্রের কাছ থেকে বড় ঋণ হবে আপনার টিকে থাকার অবলম্বন। কয়েক দিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা লেখা নজরে আসে। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজে সংগৃহীত উল্লেখ করে লেখাটা আপ করা হয়েছে। সেখানে প্রশ্ন তোলা হয়েছে ‘সম্মানজনক পেশা’ বলেতে কি কিছু আছে? উত্তরে লেখক বলছেন আসলে পেশার কারণে কেউ সম্মানিত বা অসম্মানিত হতে পারে না। সম্মান আসে জ্ঞান, চরিত্র আর সততায়।

আপনি একজন কাস্টমস অফিসার বা যে কোন অফিসের একজন অফিসার। আপনি দু’হাতে ঘুষ খান। মানুষ কি আপনাকে সম্মান করবে? ডাকাতের সামনে কেউ যদি হাতজোড় করে দাঁড়ায়, কেউ কি বলবে যে-সে ডাকাতকে সম্মান করছে? আপনি একজন শিক্ষক। কিন্তু আপনার জ্ঞান জোড়াতালি মার্কা, আপনি ভালো পড়াতে পারেন না, কিংবা পড়ান না-ছাত্ররা আপনাকে সম্মান করবে? করবে না। পরীক্ষায় ফেলের ভয়ে বড়জোর তারা আপনাকে তোয়াজ করবে। অর্থাৎ অর্থকারী পেশা মানেই সম্মানজনক পেশা নয়। পেশা হলো জীবনধারণের প্রয়োজনে ব্যয় নির্বাহের উপায় মাত্র। মানবিক দিক থেকে দুনিয়ার সব মানুষের মর্যাদা সমান।

ধরেন একজন দলিত, তো তাঁর পেশাকে কি আপনি খুব অসম্মানজনক মনে করেন? যদি করেন, কেন? আপনার কি টয়লেট-বাথরুম পরিষ্কার করতে হয় না? কিংবা আপনি কি নিজেকে পরিষ্কার করেন না। তখন কি আপনি অসম্মানিত হয়ে পড়েন? কাউকে না ঠকিয়ে, বৈধভাবে অর্জিত যেকোন জীবিকাই সম্মানের। এখানে ছোট্ট একটা গল্প শেয়ার করতে চাই। তখন আমি অন্য এক টিভিতে শ্রম দিই। একদিন কথায় কথায় সিনিয়র এক সাংবাদিক আমাকে বলেন শোন কর্মই হচ্ছে ধর্ম। অর্থাৎ আমরা যদি যার যার ওপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করি তাহলে সেটাই প্রার্থনা।

যেমন বাবা-মাকে দেখভাল করা প্রতিটি সন্তানের দায়িত্ব। কেউ যদি সেটা পালন করে তাহলে সে স্রষ্টার সন্তুষ্টিও অর্জন করে। এই পথে নিজের উন্নতি-প্রশান্তির পাশাপাশি দেশ ও জাতির সমৃদ্ধি অনিবার্য। আসলে সমাজে সবাই সবার ওপর নির্ভরশীল। কাউকে ছাড়া কারো চলে না। তাই কারো সাথে অন্যায়-অনিয়ম করার আগে একবার নয় শতবার ভাবুন। কেননা আপনি যদি কাউকে ইট মারেন তবে পাটকেলের আঘাত অবধারিত। অবশ্য তিক্ত অভিজ্ঞতার মধ্যে দিয়ে না গেলে এসব কথায় চিড়ে ভিজবে না। কবির ভাষায়-এসব মন্ত্রে জাগে না হৃদয় লাগে যেন পরিহাস।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2026 Newspostbd24.com
Design & Developed BY ThemesBazar.Com