বুধবার, ২৯ Jul ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বিএডিসিতে প্রভাবশালী পিডি আবীরের অঘোষিত ক্যাশিয়ার কামরুজ্জামানের সিন্ডিকেট- ভোক্তা অধিকার আইনের তোয়াক্কা না করেই চলছে বাজারজুড়ে রঙিন আলোর ব্যবহার- ভারপ্রাপ্ত মহামান্য রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন- সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একেই পরিবারের তিন সদস্য নিহত – পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক। রাশিয়ান হাউস ইন ঢাকায় সোভিয়েত ও রাশিয়ান অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (SAAB) ১৪তম কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত- বাংলাদেশের সামুদ্রিক ও বন্দর খাতে নতুন অধ্যায়ের সূচনা হলো- দক্ষিণ কেরানীগঞ্জে মাদকবিরোধী অবস্থানকে কেন্দ্র করে ভাঙচুরের অভিযোগ, অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য প্রস্ততি নির্বাচন কমিশন ( ইসি )। ব্রাজিলের হতাশার রেকর্ড- ৫ আগস্টের অর্জন কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয় : প্রধানমন্ত্রী তারেক রহমান এক লাখ শিক্ষক নতুন নিয়োগ দেবে সরকার । রাশিয়ান হাউস ইন ঢাকায় অর্ধ-বার্ষিক সংবাদ সম্মেলন- ১০০০ ও ৫০০ টাকার নোট ২ মাসের মধ্যে জমা নেওয়ার দাবি । ট্যুরিস্ট ভিসা চালু করলো ভারত আগামী ২৮ জুন থেকে, নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: যে ৬ জেলায় মোতায়েন হচ্ছে সেনা। রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৪ গোপালগঞ্জে বিদ্যুৎ সংকট চরমে, রেকর্ড লোডশেডিং, বিপাকে গ্রাহকরা- গোপালগঞ্জের মুকসুদপুরের স্কুল ও কলেজ শিক্ষার্থীর বাস ভাড়া মাত্র ৫ টাকা। মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ নিহত সংখ্যাটি পুরোপুরি অতিরঞ্জিত কি । ফরিদপুরের ভাঙ্গায় বিয়ে বাড়িতে খাবার কম দেওয়া নিয়ে সংঘর্ষ। বাংলাদেশ-ভারত সীমান্তে পুশইন ইস্যুতে দিল্লির বৈঠকে কঠোর বার্তা দেবে বিজিবি। গোপালগঞ্জে মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নে মাদক বিরোধী মানববন্ধন। গোপালগঞ্জে বজ্রপাতে নিহত এক জন। হামের ছোবল, ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু । প্রধানমন্ত্রীর গাড়ি বহরের সামনে আসায় এক ব্যক্তি আটক। প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানালেন,পররাষ্ট্রমন্ত্রী ড.খলিলুর রহমানকে। ফরিদপুরে বিদেশি পিস্তল উদ্ধার জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল ৭:৩০ টায় ৮ ঘণ্টায় সরবে প্রথম দিনের কোরবানির বর্জ্য: এলজিআরডি প্রতিমন্ত্রী। সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স-স্বরাষ্ট্রমন্ত্রী  ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২ । ড. ইউনূস ও সাবেক উপদেষ্টাসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট বিগত ১৭ বছরে দেশের অর্থনীতিকে ফোকলা করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। ফরিদপুরে ছাত্রদলের মোটর শোভাযাত্রা। ছাত্রলীগ নেতার মায়ের ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে রাখতে বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে ‘মিথ্যা অভিযোগ- গোপালগঞ্জে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা ফরিদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মবার্ষিকী পালন । জাপানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতার মতবিনিময়- প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি’ (নিকার)-এর ১২০তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর প্রেসক্লাবে বিএনপি নেতার সংবাদ সম্মেলন অবশেষে চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা ৬ মে থেকে. রংপুরে জলবায়ু ও জেন্ডার ন্যায্যতা নিয়ে অ্যাডভোকেসি সংলাপের আয়োজন করে WEAVE Bangladesh. ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত: নতুন কর্মসূচি ঘোষণা মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ- ফরিদপুরে খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা ট্রাম্পের ফরিদপুরে মানব পাচার ও প্রতারণার বিরুদ্ধে মানববন্ধন। ফরিদপুরে জেলায় গত ২৪ ঘণ্টায় হামে নতুন ৩৬ জন আক্রান্ত । ফরিদপুর ‌‌জেলার আলফাডাঙ্গা কুরআন অবমাননার প্রতিবাদে মানববন্ধন , নারী দিবস ও বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ঢাকায় SAAB ও রাশিয়ান হাউসের আয়োজনে পিঠা উৎসব-

newspostbd24.com

সেলফি তুলতে গিয়ে যতো দুর্ঘটনা

সেলফি তুলতে গিয়ে যতো দুর্ঘটনা

ফাইল ছবি

আধুনিক তথ্যপ্রযুক্তির কল্যাণে বদলে গেছে আমাদের জীবনধারা। যুক্ত হয়েছে নতুন নতুন অনুষঙ্গ। তবে সঠিক ব্যবহারের অভাবে ঘটছে দুর্ঘটনা। তার একটি অনুষঙ্গ সেলফি বা নিজে নিজে ছবি তোলা। বিষয়টি জনপ্রিয় হতে শুরু করেছে ২০১৪ সাল থেকে। এখন এটি এতোটাই জনপ্রিয় হয়েছে যে, এর জন্য মানুষ জীবনের ঝুঁকি নিতেও দ্বিধা করে না।

সারা বিশ্বেই সেলফি তুলতে গিয়ে মৃত্যুর ঘটনা দিন দিন বেড়েই চলেছে। সম্প্রতি এক পরিসংখ্যানে দেখা গেছে, গত দুই বছরে সেলফি তুলতে গিয়ে বিশ্বের বিভিন্ন দেশে মারা গেছে প্রায় ৪৯ জন। এদের মধ্যে ৩৬ জন পুরুষ ও ১৩ জন নারী।

শিল্পকর্ম তছনছ

লস অ্যাঞ্জেলসের লিঙ্কন হেইটসের ফোরটিন্থ ফ্যাক্টরি গ্যালারিতে সেলফি তুলতে গিয়ে ২ লাখ ডলার মূল্যের শিল্পকর্ম তছনছ করে দিয়েছেন এক নারী! পাশাপাশি ৪টি সারিতে একটার পিছে আরেকটা করে অনেকগুলো ভাস্কর্য রাখা ছিল। ওগুলো রাখা হয়েছিল লম্বাটে বাক্সের ওপর। বাক্সগুলো মেঝেতে দাঁড়িয়ে আছে। ওই নারী একটা সারির প্রথম বাক্সের কাছে নিচু হয়ে দুই পায়ে ভর দিয়ে বসলেন। কিন্তু ভারসাম্য রাখতে পারলেন না। ধাক্কা খেলেন বাক্সে। প্রথম বাক্সটা পড়ল দ্বিতীয়টির ওপর, দ্বিতীয়টি তৃতীয়টির ওপর, আর এভাবে সারির শেষ বাক্সটাও পড়ে গেল।

হেলিকপ্টার বিধ্বস্ত

হেলিকপ্টারটি ক্রিকেটার সাকিব আল হাসানকে কক্সবাজারের ইনানিতে নামিয়ে দিয়েই ফেরার পথে পাইলটের কথা অমান্য করে নিহত শাহ আলমসহ অন্যরা হেলিকপ্টারের দরজা খুলে ছবি তুলছিল এবং ভিডিও করছিল। এসময় বাতাসের তারতম্যে ভারসাম্য হারিয়ে বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি।

সাপের ছোবল

গলায় বিষধর সাপ ঝুলিয়ে সেলফি তোলার ইচ্ছে হয়েছিল ভারতের ২৭ বছরের যুবক বিকাশ সিংহের। গ্রামের মন্দিরে সাপখেলা দেখাতে আসা সাপুড়েকে বুঝিয়ে-সুজিয়ে একটি গোখরা জোগাড় করেছিলেন। মুঠোফোন দিয়ে সেলফি তোলার সময়ই বিকাশের হাতে ছোবল মারে সাপটি। মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

সাগরে ভেসে গেলো

সমুদ্রের তীরে দাঁড়িয়ে সেলফি তুলছিল তিন বান্ধবী। সেলফি তোলায় এতো মগ্ন ছিলো যে সাগরের দিকে আর খেয়ালই করেনি। হঠাৎ বড় এক ঢেউ এসে ভাসিয়ে নিয়ে যায় তিন বান্ধবীর একজনকে।

নাগরদোলায় মৃত্যু

চুয়াডাঙ্গায় সেলফি তুলতে গিয়ে নাগরদোলা থেকে পড়ে ইশতিয়াক আহমেদ রিদু নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়। জেলা শহরের পুলিশ পার্কে এ দুর্ঘটনা ঘটে।

রেললাইনে মৃত্যু

রেললাইনে সেলফি তুলতে গিয়ে নিহত হয়েছে দুই ভারতীয় কিশোর। কিশোরদের একটি দল দিল্লির পূর্বে রেললাইনে দাঁড়িয়ে ট্রেনের সামনে ছবি তোলার চেষ্টা করলে এ দুর্ঘটনা ঘটে।

কুমিরের আক্রমণ

বরগুনার তালতলী উপজেলার ট্যাংড়াগিরি ইকোপার্কে কুমির প্রজনন কেন্দ্রে কুমিরের সঙ্গে সেলফি তুলতে গিয়ে এক দর্শনার্থী নিহত হয়েছেন। বিপজ্জনক স্থানে দাঁড়িয়ে ছবি তোলার সময় একটি কুমির ওই দর্শনার্থীকে টেনে পুকুরে নিয়ে হত্যা করে।

পানিতে পড়ে মৃত্যু

ভারতের তেলেঙ্গানা প্রদেশের কুন্তল ঝরনায় সেলফি তুলতে গিয়ে পানিতে পড়ে গিয়ে ২ তরুণের মৃত্যু হয়েছে। নিজামাবাদের বাসিন্দা দুই তরুণের নাম আনসার ও ফাইজান।

নৌকাডুবি

সেলফি তুলতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে চার চিকিৎসকের। ভারতের মহারাষ্ট্র প্রদেশের সোলাপুর এলাকায় এ ঘটনা ঘটে। দশ চিকিৎসক ভিমা নদীতে নৌকায় ঘুরতে বের হন। এ সময় কয়েকজন সেলফি তোলায় ব্যস্ত ছিলেন। একসময় নৌকাটি একদিকে কাত হয়ে ডুবে যায়।

চলন্ত ট্রেনে মৃত্যু

চলন্ত ট্রেনে সেলফি তুলতে গিয়ে ভারতের কলকাতা শহরের হাওড়ার পূর্ব রেলের লিলুয়া স্টেশনে মৃত্যুর কোলে ধলে পড়ে চার বন্ধু। গুরুতর আহত হয়েছে একজন।

বন্দুকের গুলি

বন্দুক নিয়ে সেলফি তুলতে গিয়ে ৪৩ বছর বয়সি যুক্তরাষ্ট্রের এক নাগরিক পা্রণ হারিয়েছেন। ওয়াশিংটনের অধিবাসী ওই ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি। সেলফি তোলার আগে তিনি ভেবেছিলেন বন্দুকে গুলি নেই। কিন্তু বন্দুকে গুলি ভরা ছিল, সেটা প্রমাণিত হল তার প্রাণের বিনিময়ে।

৬০ ফুট নিচে

সেলফি তুলতে গিয়ে ৬০ ফুট নিচে পড়ে গেলো এক যুবতি। যদিও আশ্চর্যজনকভাবে তিনি প্রাণে বেঁচে গিয়েছেন। তবে তাঁর হাতের হাড় ভেঙে টুকরো হয়ে গিয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2026 Newspostbd24.com
Design & Developed BY ThemesBazar.Com