মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বিএডিসিতে প্রভাবশালী পিডি আবীরের অঘোষিত ক্যাশিয়ার কামরুজ্জামানের সিন্ডিকেট- ভোক্তা অধিকার আইনের তোয়াক্কা না করেই চলছে বাজারজুড়ে রঙিন আলোর ব্যবহার- ভারপ্রাপ্ত মহামান্য রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন- সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একেই পরিবারের তিন সদস্য নিহত – পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক। রাশিয়ান হাউস ইন ঢাকায় সোভিয়েত ও রাশিয়ান অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (SAAB) ১৪তম কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত- বাংলাদেশের সামুদ্রিক ও বন্দর খাতে নতুন অধ্যায়ের সূচনা হলো- দক্ষিণ কেরানীগঞ্জে মাদকবিরোধী অবস্থানকে কেন্দ্র করে ভাঙচুরের অভিযোগ, অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য প্রস্ততি নির্বাচন কমিশন ( ইসি )। ব্রাজিলের হতাশার রেকর্ড- ৫ আগস্টের অর্জন কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয় : প্রধানমন্ত্রী তারেক রহমান এক লাখ শিক্ষক নতুন নিয়োগ দেবে সরকার । রাশিয়ান হাউস ইন ঢাকায় অর্ধ-বার্ষিক সংবাদ সম্মেলন- ১০০০ ও ৫০০ টাকার নোট ২ মাসের মধ্যে জমা নেওয়ার দাবি । ট্যুরিস্ট ভিসা চালু করলো ভারত আগামী ২৮ জুন থেকে, নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: যে ৬ জেলায় মোতায়েন হচ্ছে সেনা। রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৪ গোপালগঞ্জে বিদ্যুৎ সংকট চরমে, রেকর্ড লোডশেডিং, বিপাকে গ্রাহকরা- গোপালগঞ্জের মুকসুদপুরের স্কুল ও কলেজ শিক্ষার্থীর বাস ভাড়া মাত্র ৫ টাকা। মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ নিহত সংখ্যাটি পুরোপুরি অতিরঞ্জিত কি । ফরিদপুরের ভাঙ্গায় বিয়ে বাড়িতে খাবার কম দেওয়া নিয়ে সংঘর্ষ। বাংলাদেশ-ভারত সীমান্তে পুশইন ইস্যুতে দিল্লির বৈঠকে কঠোর বার্তা দেবে বিজিবি। গোপালগঞ্জে মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নে মাদক বিরোধী মানববন্ধন। গোপালগঞ্জে বজ্রপাতে নিহত এক জন। হামের ছোবল, ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু । প্রধানমন্ত্রীর গাড়ি বহরের সামনে আসায় এক ব্যক্তি আটক। প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানালেন,পররাষ্ট্রমন্ত্রী ড.খলিলুর রহমানকে। ফরিদপুরে বিদেশি পিস্তল উদ্ধার জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল ৭:৩০ টায় ৮ ঘণ্টায় সরবে প্রথম দিনের কোরবানির বর্জ্য: এলজিআরডি প্রতিমন্ত্রী। সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স-স্বরাষ্ট্রমন্ত্রী  ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২ । ড. ইউনূস ও সাবেক উপদেষ্টাসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট বিগত ১৭ বছরে দেশের অর্থনীতিকে ফোকলা করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। ফরিদপুরে ছাত্রদলের মোটর শোভাযাত্রা। ছাত্রলীগ নেতার মায়ের ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে রাখতে বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে ‘মিথ্যা অভিযোগ- গোপালগঞ্জে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা ফরিদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মবার্ষিকী পালন । জাপানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতার মতবিনিময়- প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি’ (নিকার)-এর ১২০তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর প্রেসক্লাবে বিএনপি নেতার সংবাদ সম্মেলন অবশেষে চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা ৬ মে থেকে. রংপুরে জলবায়ু ও জেন্ডার ন্যায্যতা নিয়ে অ্যাডভোকেসি সংলাপের আয়োজন করে WEAVE Bangladesh. ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত: নতুন কর্মসূচি ঘোষণা মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ- ফরিদপুরে খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা ট্রাম্পের ফরিদপুরে মানব পাচার ও প্রতারণার বিরুদ্ধে মানববন্ধন। ফরিদপুরে জেলায় গত ২৪ ঘণ্টায় হামে নতুন ৩৬ জন আক্রান্ত । ফরিদপুর ‌‌জেলার আলফাডাঙ্গা কুরআন অবমাননার প্রতিবাদে মানববন্ধন , নারী দিবস ও বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ঢাকায় SAAB ও রাশিয়ান হাউসের আয়োজনে পিঠা উৎসব-

newspostbd24.com

জয়পুরহাটে অরক্ষিত রেলপথ, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

জয়পুরহাটে অরক্ষিত রেলপথ, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

ফাইল ছবি

পশ্চিমাঞ্চল রেলের বগুড়ার সান্তাহার জংশন থেকে দিনাজপুরের বিরামপুর পর্যন্ত ৬৪ কিলোমিটার রেলপথে লেভেল ক্রসিং রয়েছে ১০৯টি। এর মধ্যে ৯৬টিতেই গেটম্যান নেই। ঝুঁকিপূর্ণ এসব লেভেল ক্রসিংয়ে গত ১১ বছরে নানা দুর্ঘটনায় কমপক্ষে ৬৫ জন নিহত হলেও গেট নির্মাণ অথবা নিয়োগ দেওয়া হয়নি কোনও গেটম্যান। তবে কর্তৃপক্ষের দাবি, অরক্ষিত গেটগুলোর বিষয়ে রিপোর্ট দেওয়ার প্রেক্ষিতে চলতি মাসে গেটম্যান নিয়োগের উদ্যোগ নেওয়া হলেও অস্থায়ী গেটম্যানদের দায়ের করা মামলার কারণে নিয়োগ প্রক্রিয়া আপাতত বন্ধ আছে।

রেল বিভাগ সূত্র জানায়, পশ্চিমাঞ্চল রেলের বগুড়ার সান্তাহার জংশন থেকে দিনাজপুরের বিরামপুর পর্যন্ত ৬৪ কিলোমিটার রেলপথে লেভেল ক্রসিং রয়েছে ১০৯টি। যার মধ্যে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার ছাতিয়ানগ্রাম স্টেশন থেকে পাঁচবিবির আটাপাড়া পর্যন্ত ৪৭ কিলোমিটারে লেভেল ক্রসিং রয়েছে ২৩টি। যার ১২টিতেই গেটম্যান নেই। গেটম্যানবিহীন লেভেল ক্রসিংগুলো হলো-জয়পুরহাট শহরের অদূরে কাশিয়াবাড়ি (ই-৮৩), জয়পুরহাট-পাঁচবিবি সড়কের পুরানাপৈল (ই-৮৫),পাঁচবিবি টেক্সটাইল মিল (ই-৮৭),পাঁচবিবি সদরের ই-৯১, ই-৯২ ও ই-৯৩, সদর উপজেলার নারায়ণপাড়া, সাহাপুর, শহরের ডাকবাংলো-চিনিকল সড়কের ক্রসিং, আক্কেলপুরের আমুট্ট রেলক্রসিং, কানুপুর ও পাঁচবিবির ইউএনও অফিস সংলগ্ন ক্রসিং।

সূত্রটি আরও জানায়, সান্তাহার-বিরামপুর রেলপথে এমন ছয়টি লেভেল ক্রসিং রয়েছে। যা নির্মাণে রেল বিভাগ থেকে কোনও অনুমোদন নেওয়া হয়নি। অনুমোদনবিহীন ওই ছয়টি লেভেল ক্রসিংয়ের বিষয়ে পৃথক মামলাও করা হয়েছে।

জানা গেছে, জয়পুরহাট-নওগাঁ সড়কের আক্কেলপুর রেলস্টেশনের উত্তর পাশে আমুট্ট রেলক্রসিংয়ে ২০০৬ সালের ১১ জুলাই ট্রেনের সঙ্গে যাত্রীবাহী একটি বাসের ধাক্কা লাগলে ৪০ জন যাত্রী নিহত ও ৩৮ জন আহত হন। সে সময় গঠিত তদন্ত কমিটি দুর্ঘটনার কারণ হিসেবে রেলক্রসিংটি সুরক্ষিত না থাকা এবং বাস চালকের দায়িত্বহীনতাকে চিহ্নিত করে। ওই ঘটনার তিন বছর পর ২০০৯ সালের ১৭ ফেব্রুয়ারি জয়পুরহাট শহরের অদূরে কাশিয়াবাড়ি রেলক্রসিংয়ে ট্রেন-ট্রাক সংঘর্ষে ৯ জন নিহত ও ১৭ জন আহত হন। জেলার ওই বড় দুটি দুর্ঘটনায় ৪৯ জন নিহত হলেও শুধুমাত্র আমুট্ট লেভেল ক্রসিংয়ে গেট নির্মাণের সিদ্ধান্ত চূড়ান্ত হয় যা বর্তমানে নির্মাণাধীন। আর কাশিয়াবাড়ি রেল ক্রসিংয়ে দুর্ঘটনার বিষয়ে সে সময়ের তদন্ত কমিটির প্রধান তৎকালীন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সিতারা বেগম দুর্ঘটনায় ৭টি কারণ চিহ্নিত করে দুর্ঘটনা রোধে ১৪টি সুপারিশমালা সহকারে তদন্ত প্রতিবেদন পেশ করেন। যার মধ্যে উল্লেখযোগ্য হলো জয়পুরহাট জেলার ৪৭ কিলোমিটার রেলপথের ২৩টি লেভেল ক্রসিংয়ের মধ্যে অরক্ষিত ও ঝুঁকিপূর্ণ ১২টি লেভেল ক্রসিংয়ে গেট নির্মাণ ও রক্ষণাবেক্ষণ, রেলওয়ে ও সুগারমিলের সমন্বয়ে রেলগেটের সুরক্ষার ব্যবস্থা করা এবং রেলওয়ে থেকে গেটম্যান নিশ্চিত করা। তা না হওয়া পর্যন্ত ক্রসিংয়ে স্থানীয় প্রশাসন অথবা বাস ট্রাক মালিকদের পক্ষ থেকে দুজন গেটম্যান নিয়োগ, ক্রসিং এলাকায় পৌঁছার আগে থেকেই ট্রেনের হুইসেল নিশ্চিত করা, সুগার মিলের পক্ষ থেকে স্পিডব্রেকার নির্মাণের ব্যবস্থা করা এবং ট্রাফিক সিগন্যাল ও সতর্কতামূলক বোর্ড বসানো। কিন্তু ওই ঘটনার দীর্ঘ প্রায় ৯ বছর পরও ওই লেভেল ক্রসিংয়ে কোনও স্থায়ী গেটম্যান নিয়োগ দেওয়া হয়নি।

রেল কর্তৃপক্ষ লেভেল ক্রসিংয়ের দুই পাশে ‘সাবধান এই লেভেল ক্রসিংয়ে গেটম্যান নাই, নিজ দায়িত্বে এবং সাবধানে এই লেভেল ক্রসিং পার হইবেন’ লিখা দুটি সাইনবোর্ড টানিয়ে তাদের দায়িত্ব শেষ করেছেন। সুগারমিল কর্তৃপক্ষ সড়কটি পাকা করে উভয় পাশে স্পিডব্রেকার নির্মাণ করলেও গেটম্যান নিয়োগের ব্যাপারে কোনও সিদ্ধান্তই নেওয়া হয়নি।

এ প্রসঙ্গে জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল বলেন,‘গুরুত্বপূর্ণ ওই পাকা সড়কের উভয় পাশে স্পিডব্রেকার দেওয়া হয়েছে। জয়পুরহাট হয়ে রাজশাহী দিনাজপুরগামী ভারী ট্রাক ও দূরপাল্লার বাস ওই পথে চলাচল করছে। কিন্তু ওই লেভেল ক্রসিংয়ে গেটম্যান নিয়োগ দেওয়া তাদের পক্ষে সম্ভব নয়।’

জয়পুরহাট রেলওয়ে স্টেশন মাস্টার শওকত আলী বলেন, ‘জয়পুরহাট শহরের প্রধান সড়ক দক্ষিণ পাশের তেঘর এলাকায় দুটি লেভেল ক্রসিংয়ে গেট নির্মাণের পাশাপাশি একাধিক গেটম্যান কাজ করছেন। এ দুটি লেভেল ক্রসিং রেলবিভাগের অনুমোদিত।’

পশ্চিমাঞ্চল রেলের হিলি প্রকৌশল ওয়ার্কসের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী ফখরুল ইসলাম বলেন, ‘আক্কেলপুরের আমুট্ট লেভেল ক্রসিংয়ের গেট নির্মাণের কাজ চলছে। এ ছাড়া বগুড়ার সান্তাহার জংশন থেকে দিনাজপুরের বিরামপুর পর্যন্ত ৬৪ কিলোমিটার রেলপথের ১০৯টি লেভেল ক্রসিংয়ের মধ্যে গুরুত্বপূর্ণ ১৮টি লেভেল ক্রসিংয়ে ঘর নির্মাণ করার কাজ শুরু হয়েছে। এ মাসেই গেটম্যান নিয়োগেরও কথা ছিল। কিন্তু অস্থায়ীভাবে কাজ করা গেটম্যানরা আদালতে মামলা করার কারণে আপাতত তা বন্ধ রয়েছে।’

তিনি আরও বলেন, ‘রেলপথে মানুষের চলাচল সহজ ও নির্বিঘ্ন করতে আমরা কাজ করে যাচ্ছি।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2026 Newspostbd24.com
Design & Developed BY ThemesBazar.Com