রাজধানীর মহাখালীতে আজ বৃহস্পতিবার ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা। এ সময় ককটেল বিস্ফোরণেরও ঘটনা ঘটে।
ওই ঘটনায় চারজনকে আটক করেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা-পুলিশ . প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, আজ সকাল ৯টার দিকে মহাখালীর আইসিডিডিআরবির (আন্তর্জাতিক উদরাময় রোগ গবেষণাকেন্দ্র, বাংলাদেশ) সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতা কর্মীরা জড়ো হন। পরে তারা মিছিল নিয়ে মহাখালীর বাস টার্মিনালের দিকে যাত্রা শুরু করেন।
Leave a Reply