২৮ শে মার্চ ২০২৬ আজ শনিবার (২৮শে মার্চ) সকাল ১১টায় ফরিদপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে, বাংলাদেশ আওয়ামী লীগের সালথা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ফারুকউজ্জামান মিয়া পদত্যাগ করেছেন।

শারীরিক অসুস্থতার কারণে তিনি স্বেচ্ছায় ও কারও প্ররোচনা ছাড়াই এই পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। ফারুকউজ্জামান মিয়া লিখিত বক্তব্যে জানান, দীর্ঘদিন দায়িত্ব পালন করার পর বর্তমানে শারীরিক অসুস্থতা ও বয়সজনিত কারণে দায়িত্ব যথাযথভাবে পালন সম্ভব হচ্ছে না। তিনি আরও জানান, ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হবেন না এবং নিজ এলাকার জনগণের কল্যাণে কাজ করবেন।
সংবাদ সম্মেলনে সালথা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ অহিদুজ্জামানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ফারুকউজ্জামান মিয়া বর্তমানে ভাওয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
Leave a Reply