২৪ শে মার্চ ২০২৬ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ককটেল বানাতে গিয়ে এক যুবকের হাত,পা ও মুখোমন্ডল ঝলছে আহত হয়েছে। গতকাল সোমবার(২৩ মার্চ)সন্ধ্যার পরে টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজার এলাকার নিজেদের বাড়িতে বসে ককটেল বোমা বানানোর সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হলে ওই যুবক আহত হয়।
স্বজনেরা জানান, তার এক আত্মীয়ের বিয়ে উপলক্ষে সে আতশবাজি বানানোর চেষ্টা করছিল। আতশবাজি বানানোর সময় তা বিস্ফোরিত হয়ে তার ডান হাত, পা ও শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। মতিউর রহমান(২৫) নামের যুবককে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পুলিশ পাহারায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মতিউর রহমান,টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজার এলাকার মোস্তাক আহম্মেদের ছেলে।

অনলাইন থেকে নেয়া ছবি।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরতঃ চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। বিষয়টি সন্দেহজনক হওয়ায় গোপালগঞ্জ সদর থানা পুলিশের দুইজন সদস্য সহ তাকে খুলনা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক অসিম কুমার বলেন, তার ক্ষত দেখে আতশবাজি থেকে ঝলসানো মনে হয়নি। এটি যে ধরনের ক্ষত হয়েছে তাতে মনে হয়েছে ককটেল বা হাতবোমা হবে।
তবে কিসে হয়েছে তা বিশষজ্ঞরা নিশ্চিত করে বলতে পারবেন। টুঙ্গিপাড়া থানার ওসি মোঃ আইয়ুব আলী বলেন, বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্ণ করে আলামত সংগ্রহ করেছে। আহতকে চিকিৎসায় পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, এই ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply