শেখ মোহাম্মদ ইকবাল ।
২৩ শে মার্চ ২০২৬ ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন,
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদ ইসলাম। আজ সোমবার (২৩ মার্চ) সফরসূচির অংশ হিসেবে বিকেল ৩টা ৩০ মিনিটে তিনি তালমা নাজিমুদ্দীন উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেন।

এ সময় তিনি প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নে নিজ বাসভবনে অবস্থান করে ফরিদপুর-২ আসনের দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
সেখানে এলাকার সাংগঠনিক বিষয় ও বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হয়। পরে বিকেল ৫টা ২০ মিনিটে নগরকান্দা এমএন একাডেমি মাঠে উপস্থিত হয়ে তাঁর পিতা মরহুম কে এম ওবায়দুর রহমানের ১৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
Leave a Reply