২২ই মার্চ ২০২৬ শনিবার (২১ মার্চ) সকালে ফরিদপুরের সদরপুর উপজেলায় ঈদের নামাজের পর একটি পাগলা কুকুরের কামড়ে ১৬ জন আহত হয়েছেন।
দুপুর দুইটার দিকে স্থানীয়রা কুকুরটিকে ধাওয়া করে মেরে ফেলে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের নামাজ শেষে হঠাৎ একটি পাগলা কুকুর উপজেলা সদরে পথচারীদের টিকে দৌড়ে আসে। যাকে সামনে পেয়েছে তাকেই আকস্মিকভাবে কামড়ে আহত করে। স্থানীয়রা আরো জানান, কুকুরটি মোট ১৬ জন বিভিন্ন বয়সী মানুষকে কামড়ে আহত করেছে।
সদরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, আহতদের মধ্যে ১১ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। বাকি পাঁচজন পার্শ্ববর্তী হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
Leave a Reply