শেখ মোহাম্মদ ইকবাল
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের ভদ্রকান্দা গ্রামে ছেলের মারধরের অপমান সইতে না পেরে হামেদ বেপারী (৫৫) নামে এক ব্যক্তি বিষপান করে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভদ্রকান্দা গ্রামের বাসিন্দা হামেদ বেপারীর ছেলে হোচেন বেপারী দীর্ঘদিন প্রবাসে ছিলেন। প্রবাসে থাকা অবস্থায় হামেদ বেপারী নিজ বাড়িতে একটি বিল্ডিং নির্মাণ করেন। পরে হোচেন বেপারী দেশে ফিরে এসে পারিবারিক বিষয় নিয়ে বাবা মায়ের সঙ্গে কথা কাটাকাটি হন।
একপর্যায়ে তিনি বাবা মাকে বাড়ি থেকে বের করে দেন। পরে তারা অন্য এক ছেলের বাড়িতে গিয়ে বসবাস শুরু করেন।
স্থানীয় লোকজন আরো জানান, গত শুক্রবার হামেদ বেপারী ছেলের কাছে কিছু টাকা চাইতে গেলে তাদের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে ছেলে হোচেন বেপারী তার পিতাকে মারধর করেন।
অপমান সহ্য করতে না পেরে পিতা নিজ ঘরে গিয়ে বিষপান করেন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যান।
পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ করা হয়নি।
Leave a Reply