শেখ মোহাম্মদ ইকবাল ।
২৩শে ফেব্রুয়ারি ২০২৬ গোপালগঞ্জের মুকসুদপুরে দুই গ্রুপের সংঘের্ষে নিলু মুন্সী (৫০) নামে একজন নিহত হয়েছে, এবং ১০ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তি কমলাপুর গ্রামের আনোয়ার মুন্সীর ছেলে।
জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই গ্রুপের মধ্যে মাঝেমধ্যে ঝামেলা জড়িয়ে পড়তো। স্থানীয়রা জানান, আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১০:৪৫ মিনিটের সময় মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামে আনোয়ার মুন্সী গ্রুপ ও নূর ইসলাম গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।এ ঘটনায় দু পক্ষের পক্ষের অন্তত ১১ জন আহত হন।
পুলিশ এবং স্থানীয়দের সহযোগিতায় প্রথমে মুকসুদপুর হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত নিলু মুন্সী (৫০), তার স্ত্রী রুপা বেগম (৪০), তার ভাই মিলন মুন্সী (৫২), দুলাল মুন্সী (৪০) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিতসার জন্য নেয়া হলে সেখানে নিলু মুন্সীকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপর পক্ষের নূর ইসলামকে (৩৩) মুকসুদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যদেরকে মুকসুদপুর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
Leave a Reply