শেখ মোহাম্মদ ইকবাল
ফরিদপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকেলে শহরে শোভাযাত্রা এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
ফরিদপুর মডেল মসজিদের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয় এবং প্রেসক্লাবের সামনে আলোচনা হয়।
এ সময় বক্তারা বলেন, ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি মাত্র ছয়জন শিক্ষার্থীকে নিয়ে ইসলামী ছাত্রশিবিরের যাত্রা শুরু হয়েছিল। বর্তমানে এটি দেশের অন্যতম জনপ্রিয় ছাত্র সংগঠনে পরিণত হয়েছে। তারা সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস, মাদক ও চাঁদা বাজমুক্ত রাষ্ট্র এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
বক্তারা আরো বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদীর হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ হয়, নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ফরিদপুর শাখার উদ্যোগে কর্মসূচি পালিত হয়।সভায় বক্তব্য রাখেন শিবিরের সাবেক নেতা ও ফরিদপুর সদর-৩ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী প্রফেসর আবদুত তাওয়াবের পুত্র আবদুত জাওয়াদ, সাবেক সভাপতি ফরিদুল হুদা সহ আরো অনেকে।
অনুষ্ঠান পরিচালনা করেন ফরিদপুর শহর শাখা সাধারণ সম্পাদক হাসিবুল হাসান।
Leave a Reply