শেখ মোহাম্মদ ইকবাল
গোপালগঞ্জে ব্যবসায়ীদের মিষ্টি বিতরণ, এটি কোন পরীক্ষায় পাশ করার জন্য মিষ্টি বিতরণ করা হয়নি তবে উৎসবমুখর পরিবেশেই বৃষ্টির বিতরণ হয় একজনের গ্রেফতারের খবর শোনে।
(২৮ জানুয়ারি) বুধবার সকালে গোপালগঞ্জের সদর উপজেলার উলপুর ইউনিয়নের রাউতখামার গ্রাম থেকে গ্রেপ্তার করা হয় অন্তর মোল্লা (৩০) নামের এক যুবককে । আর তাতেই আনন্দ নেমে আসে এলাকার ব্যবসায়ীদের মধ্যে ।
বৌলতলী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোল্লা আফজাল হোসেন জানান, ৫ আগস্টের পর অন্তর মোল্লা উলপুর বাজারের ব্যবসায়ী ও আশপাশ এলাকার বাসিন্দাদের অত্যাচার, নির্যাতন, চাঁদাবাজি করে অতিষ্ঠ করে তুলেছেন। এই কারণে তাঁর গ্রেপ্তারে খবর শুনে উলপুর বাজারের ব্যবসায়ীরা এলাকায় মিষ্টি বিতরণ করেছেন।
ব্যবসায়ীরা জানান, অন্তর মোল্লার চাঁদাবাজি, নির্যাতনে সাধারণ মানুষ সব সময় আতঙ্কিত থাকতো। ব্যবসায়ীরা ঠিকমতো দোকান করতে পারত না দোকান খুলে বসলে চাঁদাবাজির ভয়ে দোকান বন্ধ করে পালিয়ে যেতে হতো তা না হলে চাঁদা দেওয়া লাগতো।
স্থানীয়রা জানান, এই চাঁদাবাজের কারণে জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল ও যেন কখনো ছাড়া না পায় । আদালত জন্য ওকে কঠিন শাস্তি দেয়।
গোপালগঞ্জ থানার এসআই আবুল কালাম বলেছেন, অন্তর মোল্লা গোপালগঞ্জ থানা, যাত্রাবাড়ী থানার একাধিক মামলার আসামি। তাঁকে ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির সভাস্থলে হামলার মামলায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply