শেখ মোহাম্মাদ ইকবাল
ফরিদপুরের ভাঙ্গা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জন ডাকাতকে গ্রেফতার করেছে।
এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।পুলিশ জানায়, শুক্রবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টা ১০ মিনিটে ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সলিলদিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকেই ৬ জনকে আটক করা হয়।
এ ঘটনায় ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছে।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে দেশীয় ধারালো অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম রয়েছে।
গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Leave a Reply