শেখ মোহাম্মদ ইকবাল
গোপালগঞ্জের মুকসুদপুর এর বাটিকামারী বাজারে অভিযান পরিচালনা করা হয়। মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মাহমুদ আশিক কবিরের উপস্থিতিতে ভ্রাম্যমান অভিযান চালানো হয়।
রবিবার (৪ই জানুয়ারি) দুপুর একটা সময় মুকসুদপুর ম্যাজিস্ট্রেট মহোদয়ের উপস্থিতিতে দুই দোকানকে অর্থ জরিমানা করা হয়।
জরিমানা কৃত মুদি দোকানি সড়কের কিছু অংশ দখল করে ভুসি,কুড়ার বস্তা সহ অন্যান্য আসবাবপত্র রেখে দীর্ঘদিন
যাবত বিক্রির কার্যক্রম চালিয়ে আসছিলেন। এতে যানবাহন এবং মানুষ চলাচলের চরম বিঘ্ন ঘটছে।
ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে ব্যবসায়ী দোকান বন্ধ করে দূরে চলে যান। এ সময় বাইরে রাখা সকল মালামাল জব্দ করে নিয়ে যাওয়ার কথা বলা হলে মুদি দোকানি হাজির হন ।

মুদি দোকানি নিজের ভুলের স্বীকারোক্তি দেন, পরবর্তীতে এমন ভুল হবেনা এমন স্বীকারোক্তি দিয়ে দোকানের মালামাল না নেওয়ার অনুরোধ করেন।পরে তাকে সতর্কতামূলক নগদ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এবং এক ফল ব্যবসায়ীকে ৫০০ টাকা নগদ জরিমানা করা হয়।
অভিযানের শুরুতেই ভয়ে মুদি দোকান, ফল ব্যবসায়ী, ফার্মেসী সহ আরো অনেক দোকান বন্ধ করে দেয়।
ম্যাজিস্ট্রেট সকলের উদ্দেশ্যে বলেন, প্রত্যেকটা দোকানে পণ্যের মূল্যের তালিকা বড় করে রাখতে নির্দেশ দেন। প্রত্যেক পণ্যের পাশে দাম নির্ধারণ থাকবে কোন কাটা ছেঁড়া থাকবে না।
এবং তিনি সাধারণ জনগণকে বলেন, কেউ পণ্যের মূল্যর চেয়ে বেশি নিলে তাকে জানালে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
Leave a Reply