বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন এবং তিনবারের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা আজ বুধবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হয়েছে।
এসময় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, জামায়াত ইসলাম, এন সিপি সহ দেশের সকল রাজনৈতিক দলের নেতারা বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নেন।

এছাড়া পাকিস্তান, নেপাল সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহন করেন।
বেগম জিয়ার জানাজার পূর্বে দেশ ও জাতির উদ্দেশ্যে জনাব তারেক রহমান বলেন, আমি মরহুমা খালেদা জিয়ার বড় সন্তান, মরহুমা খালেদা জিয়া যদি জীবিত থাকা অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে ঋণ গ্রহন করে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি তা পরিশোধের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ।

জনাব তারেক রহমান আরো বলেন, মরহুমা খালেদা জিয়া বেচে থাকা অবস্থায় যদি তার কোন কথায় কোন মানুষ আঘাত পেয়ে থাকেন তাহলে আমি মরহুমার পক্ষথেকে ক্ষমা প্রার্থনা করছি, আপনারা দোয়া করবে আল্লাহ যেন তাকে বেহেস্ত দান করেন।
বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় নারীদের অংশগ্রহণের জন্য বরাদ্দ রাখা বিশেষ স্থানে অংশ নেন পরিবারের সদস্য, উপদেষ্টা পরিষদের সদস্য ও বিশিষ্টজনেরা।

প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট এর নেতৃত্বে পিজিআর, সেনা, নৌ এবং বিমান বাহিনীর চৌকষ কন্টিনজেন্ট এর গার্ড অব অনার এর মাধ্যমে চিরবিদায় দেয়া হয় বেগম খালেদা জিয়াকে।

Leave a Reply