শেখ মোহাম্মদ ইকবাল:
গোপালগঞ্জের মুকসুদপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রবিউল ইসলাম (৪০) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,
আজ সোমবার সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ভাঙ্গাপোল এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
তিনি নিজ কর্মস্থল থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে বনফুল পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত রবিউল ইসলাম, বজলার রহমান মোল্লার পুত্র। তাঁর গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার নওহাটা গ্রামে।
নিহত রবিউল ইসলাম মৃত্যুকালে স্ত্রী ও দুই পুত্র সন্তান রেখে গেছেন।
এ ঘটনায় মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন গভীর শোক প্রকাশ করেছেন এবং নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
পুলিশ সদস্যের আকস্মিক মৃত্যুতে সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply