গোপালগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আরিফ উজ জামান এর সঙ্গে মুকসুদপুর উপজেলা প্রশাসনের এক গুরুত্বপূর্ণ ও সার্বিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ই ডিসেম্বর) মুকসুদপুর উপজেলা পরিষদের হলরুমে অবস্থিত বিজয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

ছবি : সংগৃহীত।
এ সময় সরকারি সেবা সহজীকরণ ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া চলমান উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনা প্রশাসনিক সমন্বয় জোরদারকরণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়। সভায় জেলা প্রশাসক জনাব মোঃ আরিফ উজ জামান প্রশাসনের সকল স্তরের কর্মকর্তাদের মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন এবং জনগণের কল্যাণে দায়িত্বশীল ও স্বচ্ছ প্রশাসনিক ব্যবস্থাপনা নিশ্চিত করার আহ্বান জানান।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ আশিক কবির এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত, সরকারি মুকসুদপুর কলেজের অধ্যক্ষ, ডিজিএফআই এর প্রতিনিধি এবং উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন মুকসুদপুর প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
Leave a Reply